
শেষ আপডেট: 30 March 2023 15:22
দ্য ওয়াল ব্যুরো: আগে থেকে বলাকওয়া কিছু ছিল না। আচমকাই বৃহস্পতিবার বিকেলে নির্মীয়মাণ নতুন সংসদ ভবনের (New Parliament) কাজ দেখতে চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

সেখানে এক ঘণ্টারও বেশি সময় ছিলেন মোদী। কথা বলেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে। দেখা যায় বিভিন্ন কাজ হাত দিয়ে পরখ করে দেখছেন প্রধানমন্ত্রী। তা কখনও উডেন বেঞ্চ আবার কখনও পাথরের দেওয়াল।

নতুন সংসদ ভবন নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। তবে লোকসভার সচিবালয় জানিয়েছে, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের কাজকর্ম দেখে গিয়েছেন।



