Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পাকিস্তানে বিমান হানার পর পরই নিরাপত্তার জরুরি মিটিংয়ে বসলেন প্রধানমন্ত্রী মোদী

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। তার পর বেলা গড়াতেই সাত নম্বর রেসকোর্স রোডে তাঁর বাসভবনে নিরাপত্তার জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্র

পাকিস্তানে বিমান হানার পর পরই নিরাপত্তার জরুরি মিটিংয়ে বসলেন প্রধানমন্ত্রী মোদী

শেষ আপডেট: 25 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। তার পর বেলা গড়াতেই সাত নম্বর রেসকোর্স রোডে তাঁর বাসভবনে নিরাপত্তার জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার নিরপত্তা বিষয়ক কমিটির ওই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছাড়াও ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রকের সচিবরাও। সূত্রের খবর, কী ভাবে, কোথায় বায়ুসেনা আঘাত হেনেছে তা সবিস্তারে বৈঠকে জানান অজিত ডোভাল। সেই সঙ্গে এও জানান, বালাকোট ছিল মূল নিশানা। কারণ, জইশ ই মহম্মদের অন্যতম জঙ্গি ঘাঁটিগুলিই ছিল সেখানে। এছাড়াও চাকোঠি ও মুজফ্ফরাবাদে জঙ্গি ঘাঁটিগুলিও ভাঙা হয়েছে। ভারতীয় বায়ুসেনার আঘাতে জঙ্গি ঘাঁটিগুলিতে ২০০ জনের বেশি মারা গিয়েছে জানানো হয়েছে বৈঠকে। যদিও ইসলামাবাদ দাবি করেছে যে ভারতীয় বায়ুসেনার আঘাতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এ দিকে রেডিও পাকিস্তান জানাচ্ছে, পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ইসলামাবাদে ইমার্জেন্সি বৈঠক ডেকেছেন। কূটনৈতিকদের মতে, ভারতীয় বায়ুসেনার হানার পর ঘরোয়া রাজনীতিতে চাপে পড়তে বাধ্য ইমরান খান প্রশাসনও। যদিও তাঁর হাতে সিদ্ধান্ত নেওয়ার খুব বেশি ক্ষমতা নেই। তবে পাল্টা আঘাতের চেষ্টা করতে পারে ইসলামাবাদ। মূলত সেই কারণেই, নিয়ন্ত্রণ রেখা বরাবর সজাগ রয়েছে ভারতীয় বায়ুসেনাও। বিশেষ করে ভারতীয় বায়ুসেনার এয়ার বর্ন আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফ্ট নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দিতে শুরু করেছে। পাক বায়ুসেনার কোনওরকম গতিবিধি দেখলেই তা প্রতিহত করার সব রকম ব্যবস্থা নিতে চলছে সাউথ ব্লক। আরও পড়ুন:

পাকিস্তান টের পাওয়ার আগেই বালাকোটে জইশ ই মহম্মদদের জঙ্গি শিবির নিশ্চিহ্ন করে দিল ভারতীয় বায়ুসেনা

https://thewall.in/news-indian-operation-in-balakot-before-pakistan-could-sense-it/

```