Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদের মধ্যেই প্রশাসনিক বাধা দূর করতে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই প্রশাসনিক বাধা দূর করতে একের পর এক বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত পাঁচ দিনে একের পর এক প্রশাসনিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রতিটি ক্ষেত্র ধরে

নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদের মধ্যেই প্রশাসনিক বাধা দূর করতে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর

শেষ আপডেট: 26 December 2019 07:16

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই প্রশাসনিক বাধা দূর করতে একের পর এক বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত পাঁচ দিনে একের পর এক প্রশাসনিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রতিটি ক্ষেত্র ধরে ধরেই তিনি বৈঠক করেছেন। ক্ষেত্র ধরে আলাদা করে আগামী পাঁচ বছরের পরিকল্পনার দিকও খতিয়ে দেখেছেন। কোন কোন ক্ষেত্রে কী ধরনের পরিকল্পনা রূপায়ণ করতে কী ধরনের বাধা আসছে, তা নিয়ে গভীর ভাবে পর্যালোচনা করা হয়। বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়নে কী প্রয়োজন, তা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদী। দশটি আলালা ক্ষেত্রের সচিবদের করা বিভিন্ন সুপারি নিয়ে ২৩০ সদস্যের কাউন্সিল অফ মিনিস্টারের বৈঠকের পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী মোদী। মন্ত্রিসভার বিনিয়োগ সংক্রান্ত কমিটির বৈঠক হয় সোমবার ২৩ ডিসেম্বর। পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। সেখানে আলোচনা করা হয় কী ভাবে বেসরকারি বিনিয়োগ আরও বাড়ানো যায়। জোর দেওয়া হয় টেলিকম, শক্তি, বিমান ও খনি নিয়ে। দেশের অর্থনীতির গতি অত্যন্ত মন্থর, এই পরিস্থিতিতেই আলোচনা হয় অর্থনীতিকে কী ভাবে চাঙ্গা করা যায় তা নিয়ে। গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি তাদের আগামী পাঁচ বছরের পরিকল্পনা নতুন করে ছকতে ব্যস্ত। গত সপ্তাহেই বিভিন্ন মন্ত্রকের কাজের খতিয়ান চেয়ে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ২১ ডিসেম্বর টানা ন’ঘণ্টা বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী, সেই বৈঠক ছিল মূলত কৃষি ও গ্রামোন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে। এই বৈঠকের পরেই সমস্ত মন্ত্রকের কাজের খতিয়ান চেয়ে পাঠান প্রধানমন্ত্রী। জানতে চান গত ছ’মাসে তাঁর সরকারের কোন মন্ত্রক কতটা কাজ করছে এবং কোথায় বাধা আসছে। সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। কথা হয় বুলেট ট্রেন ও সড়ক পথ সম্প্রসারণ নিয়ে। এই বৈঠকেই তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর প্রস্তাব দেন, রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়ার লোকসান নিয়ে ভিজিল্যান্স এনকোয়্যারির। ওই বৈঠকে মোট ১০০টি স্লাইড দেখানো হয় যার মধ্যে ১৫টি মতো স্লাইড দেখানোর পরেই পরিকল্পনা ও রূপায়ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী রাও ইন্দরজিৎ সিং প্রশ্ন তোলেন কৃষকদের দুরবস্থা ও আত্মহত্যা নিয়ে। প্রেজেন্টেস দেখানোর চেয়ে বাস্তব পরিস্থিতি কী, তা জানার ব্যাপারে তিনি জোর দেন। পশ্চিমবঙ্গের পাটচাষিদের ন্যূনতম সহায়কমূল্যের প্রসঙ্গ তোলেন কেন্দ্রীয় বয়নমন্ত্রী স্মৃতি ইরানি। ভারত কী ভাবে দুধ, গম ও ধান উৎপাদনের শীর্ষস্থান দখল করেছে, সে কথা তুলে ধরেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদল।

```