Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গরমের দাপটে নাজেহাল, ভয়াবহ তাপপ্রবাহের পূর্বাভাস! আগাম মোকাবিলায় তড়িঘড়ি বৈঠক মোদীর

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল বিদায় নিয়েছে দিনকয়েক আগে, বসন্ত সবে খাতা খুলেছে ক্যালেন্ডারের হিসেবে। কিন্তু এখনই গ্রীষ্মের কড়া চোখরাঙানিতে (Hot Weather) জ্বলেপুড়ে যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকা। আবহবিদরা দফায় দফায় সতর্কবার্তা দিচ্ছেন, এই গরমে ভয়াব

গরমের দাপটে নাজেহাল, ভয়াবহ তাপপ্রবাহের পূর্বাভাস! আগাম মোকাবিলায় তড়িঘড়ি বৈঠক মোদীর

শেষ আপডেট: 6 March 2023 16:15

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল বিদায় নিয়েছে দিনকয়েক আগে, বসন্ত সবে খাতা খুলেছে ক্যালেন্ডারের হিসেবে। কিন্তু এখনই গ্রীষ্মের কড়া চোখরাঙানিতে (Hot Weather) জ্বলেপুড়ে যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকা। আবহবিদরা দফায় দফায় সতর্কবার্তা দিচ্ছেন, এই গরমে ভয়াবহ চড়তে পারে তাপমাত্রা, তাপপ্রবাহে ছারখার হয়ে যেতে পারে আবহাওয়া। পিছিয়ে যেতে পারে বর্ষা, আশঙ্কা রয়েছে খরারও।

এই পরিস্থিতিতে আগাম সতর্কতা নিতে চাইছে মোদী সরকার। আজই প্রধানমন্ত্রী মোদী (PM Modi) নিজে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন, আসন্ন গ্রীষ্মের মোকাবিলা কীভাবে হবে তা নিয়ে। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রীকে বর্ষার পূর্বাভাস, রবিশস্যের উপর প্রভাব, চিকিৎসা পরিকাঠামোর প্রস্তুতি এবং তাপপ্রবাহ সংক্রান্ত বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে জানানো হয়েছে।’

আবহাওয়া বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন, এ বছরে তীব্র দাবদাহ নাজেহাল করে দেবে। ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। বলা হচ্ছে, ১৯০১ সালের উষ্ণতম ফেব্রুয়ারির পরে এ বছর ভয়ানক দহনজ্বালা সইতে হবে মার্চ থেকে মে মাস অবধি। মৌসম ভবন জানিয়ে দিয়েছে, এ বছরেও উষ্ণতম মার্চ দেখতে চলেছে দেশবাসী। ২০২০ সালের দাবদাহের স্মৃতি এখনও টাটকা। এমন প্রচণ্ড গরম আর তাপপ্রবাহ (Heatwaves) হয়েছিল সে বছর যে নাজেহাল হতে হয়েছিল মানুষজনকে। তাপপ্রবাহে মৃত্যুর ঘটনাও ঘটেছিল। এ বছরেও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।

আবহাওয়াবিদেরা বলছেন, গত ৩০ বছরে প্রথমবার ফেব্রুয়ারি মাসেই এত বেশি তাপমাত্রার (Heatwave) পারদ চড়ছে। মার্চ থেকে তো তাপমাত্রা আরও বাড়বে। হিমাচল, উত্তরাখণ্ডের মতো পাহাড়ি এলাকায় এখনই তাপমাত্রা ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েও তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিম ভারতে কোঙ্কণ এবং উত্তর-পশ্চিম ভারতের কচ্ছ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, এখনই সেখানে দিনের তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছে যেতে পারে। গত দু’বছরের নিরিখে দিল্লিতে সোমবারটা ছিল ফেব্রুয়ারির উষ্ণতম দিন। 

মৌসম ভবনের জারি করা আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্চ থেকেই মধ্যপ্রদেশের উত্তরাংশ ও মহারাষ্ট্রের কিছু অংশে তাপপ্রবাহ শুরু হবে। রাজস্থানে এবং হরিয়ানা, দিল্লি, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিদর্ভে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত কয়েক দিন ধরে উত্তর ভারতের কিছু অংশে ঝড়বৃষ্টি চলছে। ফলে নেমে এসেছে তাপমাত্রাও। কিন্তু এই মনোরম আবহাওয়া দীর্ঘস্থায়ী হবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

গত কয়েক দশকে ভারতে তাপপ্রবাহ অস্বাভাবিক হারে বেড়েছে। যার জেরে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। ২০২২ সালের এপ্রিলে ভারত তাপপ্রবাহের কবলে পড়েছিল। সেই সময় দিল্লির তাপমাত্রা ৪৬ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে গত মার্চ মাস ছিল এখনও পর্যন্ত উষ্ণতম। তাপমাত্রার এই বদলের জন্য বিশ্ব উষ্ণায়ণকেই দায়ী করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ২০২১-এ আবহাওয়া নিয়ে জি ২০ সম্মেলনে বলা হয়েছিল কার্বন বেশি নির্গত হতে থাকলে ২০৩৫-৬৫ সালের মধ্যে ভারত জুড়ে তাপপ্রবাহ ২৫ গুণ বেশি স্থায়ী হতে পারে।

তাপপ্রবাহ (Heatwave) থেকে সাবধান থাকতে কী কী করবেন

স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা বলছেন, দুপুরে রাস্তায় বেরনো ঠিক হবে না। রাস্তায় বেরোতে হলে সঙ্গে ছাতা, টুপি, টাওয়েল রাখবেন। রোদে বের হলে মাথা ওড়নায় ঢেকে রাখবেন।

সবসময় সঙ্গে ওআরএস রাখতে হবে।

শরীরে জলের পরিমাণ কমে গেলে রক্ত ঘন হতে থাকে। মাথায় রক্তচাপ বাড়ে। শরীরের স্বাভাবিত তাপমাত্রা আর রক্তচাপের মধ্যেও সামঞ্জস্য থাকে না। যার কারণেই স্ট্রোক হয়। বয়স্কদের ক্ষেত্রে হিট স্ট্রোকের (Heat Stroke) ঝুঁকি বেশি। যাদের হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির রোগ রয়েছে তাঁদের ক্ষেত্রে বিপদের ঝুঁকি বেশি। তাই সতর্ক থাকতে হবে।

গরমের দিনে প্রচুর জল খেতে হবে। রোদে বেরোতে হলে প্রতিদিন চার থেকে পাঁচ লিটার জল খেতে হবে।

সুতির কাপড় বা হাল্কা পোশাক পরাই ভাল। হাল্কা রঙের পোশাক পরা দরকার।

সহজপাচ্য খাবার খান। বাড়িতে তৈরি খাবারই ভাল, স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। বারে বারে চা-কফি না খেয়ে বাড়িতে লেবুর জল বানিয়ে খান। হাই প্রোটিন খাবার কম খান। ঝালমশলাদার খাবার, তেল, ঘি এই সময় এড়িয়ে চলাই ভাল। পায়ে ঢাকা জুতো পরে বেরোলে ভাল।

বাড়িতে লেবুর জল বা সরবত বানিয়ে খান। রাস্তার শরবত বা নরম পানীয় এড়িয়ে চলুন।

যাঁদের শরীরে কোনও অসুখ আছে বা সারা দিনে প্রচুর ওষুধ খেতে হয় তাঁদের দিনের চড়া রোদে না বেরোনোই ভাল। বেলা বাড়লে জানলা বন্ধ রাখুন, ভারী পর্দা দিয়ে রাখুন যাতে ঘর বেশি গরম না হয়ে যায়।

সবসময় টিভিতে বা ডিজিটাল মাধ্যমে আবহাওয়ার খবরে চোখ রাখুন। যে দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে বা তাপপ্রবাহের পূর্বাভাস জারি হবে সেদিন বাইরে না বেরোলেই ভাল। যদি বাইরে বেরোতেই হয় তাহলে একটানা রোদে থাকবেন না। ঠান্ডা জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেবেন।

শরীরের তাপমাত্রা হঠাৎ করে বাড়তে থাকলে, অস্বস্তি শুরু হলে সঙ্গে সঙ্গেই কোনও ঠান্ডা জায়গায় গিয়ে বসলে ভাল। দরকার হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

পারদ চড়বে আরও, মার্চের শুরুতেই গরমে নাকাল হবে বঙ্গবাসী, পূর্বাভাস তাপপ্রবাহেরও


```