Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

WB DGP: রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হলেন পীযূষ পান্ডে, রাজীবের মেয়াদ শেষের আগেই সিদ্ধান্ত

রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ ডিজি (DGP) নিয়োগ ঘিরে দীর্ঘদিনের টানাপড়েনের ইতি টেনে রাজ্যের নতুন ডিজি হলেন আইপিএস পীযূষ পান্ডে। 

WB DGP: রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হলেন পীযূষ পান্ডে, রাজীবের মেয়াদ শেষের আগেই সিদ্ধান্ত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 January 2026 21:42

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ ডিজি (DGP) নিয়োগ ঘিরে দীর্ঘদিনের টানাপড়েনের ইতি টেনে রাজ্যের নতুন ডিজি হলেন আইপিএস পীযূষ পান্ডে (Peeyush Pandey)। রাজীব কুমারের (Rajeev Kumar) মেয়াদ শেষ হবে ৩১ তারিখ। তার আগে পরবর্তী ডিজি (DG West Bengal) কে হবেন তা ঠিক করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল ও ইনস্পেক্টর জেনারেল (ডিজি ও আইজি)-এর ইন-চার্জ হিসেবে দায়িত্ব নিলেন আইপিএস অফিসার পীযূষ পান্ডে। ১৯৯৩ ব্যাচের এই আইপিএস আধিকারিক আপাতত এই দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান ডিজি-আইজি রাজীব কুমার (১৯৮৯ ব্যাচ) আগামী ৩১ জানুয়ারি ২০২৬-এ অবসর নিচ্ছেন। তাঁর অবসরের পরপরই, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্য পুলিশের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে থাকবেন পীযূষ পান্ডে।

রাজ্য পুলিশের ডিজি পদকে ঘিরে সম্প্রতি বেশ টানাপড়েন তৈরি হয়েছিল। বর্তমানে রাজ্য পুলিশে কোনও স্থায়ী ডিজি নেই। আপাতত ‘ভারপ্রাপ্ত’ বা অস্থায়ী ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রাজীব। তবে তিনি অবসর নিচ্ছেন আগামী ৩১ জানুয়ারি। সে কথা মাথায় রেখেই নবান্ন স্থায়ী ডিজি পদে নিয়োগের জন্য নামের তালিকা কেন্দ্রের কাছে পাঠায়, সেখানে রাজীবের নামও রাখা হয়েছিল।

ডিজি নিয়োগের নিয়ম অনুযায়ী, প্রথমে রাজ্য সরকারকে সিনিয়র আইপিএস আধিকারিকদের একটি তালিকা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর কাছে পাঠাতে হয়। সেই তালিকা থেকে ইউপিএসসি তিন জনের নাম বেছে রাজ্যের কাছে পাঠায়। পরে ওই তিন জনের মধ্যে একজনকে স্থায়ী ডিজি হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার। বর্তমান তালিকায় ভারপ্রাপ্ত ডিজি রাজীবের পাশাপাশি সেই তালিকায় ছিলেন মামলাকারী আইপিএস রাজেশ এবং আরও ছয় জন সিনিয়র আইপিএস— রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এন রমেশ বাবু ও সিদ্ধিনাথ গুপ্ত।

উল্লেখ্য, রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালবীয়। তিনি ২০২৩ সালের ডিসেম্বরে অবসর নেন। ডিজি নিয়োগ সংক্রান্ত বিধি অনুযায়ী, মালবীয়ের অবসরের সময়ে রাজ্য পুলিশের যে আট জন সিনিয়র আইপিএস অফিসার ছিলেন, তাঁদের নামই প্রস্তাবিত তালিকায় পাঠানো হয়। সেই তালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীবও অন্তর্ভুক্ত ছিলেন। ফলে তাঁর নাম পাঠানো বাধ্যতামূলক ছিল। তবে সেই তালিকায় পীযূষ পান্ডের নাম ছিল না। এখনও অবধি যা খবর তাঁকে 'ভারপ্রাপ্ত' ডিজি হিসেবেই নেওয়া হয়েছে।

এর আগেও স্থায়ী ডিজি নিয়োগের জন্য রাজ্য সরকার একটি নামের প্যানেল পাঠিয়েছিল। তবে আইনি জটিলতার কারণে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ইউপিএসসি জানিয়েছে, বিধি অনুযায়ী পূর্ববর্তী স্থায়ী ডিজির অবসর গ্রহণের অন্তত তিন মাস আগে প্রস্তাবিত নামের তালিকা পাঠানো প্রয়োজন ছিল। অর্থাৎ, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই সেই প্যানেল পাঠানো উচিত ছিল। কিন্তু রাজ্য সরকার তালিকা পাঠায় ওই বছরের ২৭ ডিসেম্বর। সেই কারণেই সম্প্রতি ওই প্যানেল ফেরত পাঠানো হয়।


```