Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিজি পদে মেয়াদ বাড়ার সম্ভাবনা প্রায় নেই, রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠান লক্ষ্মীবারে

২৯ জানুয়ারি, লক্ষ্মীবারে তাঁর বিদায়ী অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গেল। বৃহস্পতিবার কলকাতার বডিগার্ড লাইন্সে সকাল ৯টায় রাজীবের সংবর্ধনা অনুষ্ঠান রাখা হয়েছে।

ডিজি পদে মেয়াদ বাড়ার সম্ভাবনা প্রায় নেই, রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠান লক্ষ্মীবারে

মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজীব কুমার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 January 2026 18:55

দ্য ওয়াল ব্যুরো: কালকে অর্থাৎ শুক্রবারের মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি (DG Police) নিয়োগ নিয়ে ইউপিএসসি-কে (UPSC) প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। ক্যাটের প্রস্তাব যদি মেনে নেয় রাজ্য সরকার, তবে রাজীব কুমারের (DG Rajiv Kumar) নামও পাঠাতে হবে ইউপিএসসি-কে। অপেক্ষা না করে সেই রাজীবের বিদায়ী অনুষ্ঠান (farewell) ঠিক করে ফেলল রাজ্য।

এখানে বলে রাখা ভাল, রাজ্যের বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি-র (DGP) কর্মজীবনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। অর্থাৎ মোটে ১০ দিন সময় রয়েছে তাঁর। হয়তো সে কথা ভেবেই ২৯ জানুয়ারি, লক্ষ্মীবারে তাঁর বিদায়ী অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গেল। বৃহস্পতিবার কলকাতার বডিগার্ড লাইন্সে সকাল ৯টায় রাজীবের সংবর্ধনা অনুষ্ঠান রাখা হয়েছে।

২০২৩ সালের ২৭ ডিসেম্বর রাজ্যে ডিজিপি পদের শূন্যতা তৈরি হয়। সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রকাশ সিংহ বনাম কেন্দ্র মামলার নির্দেশিকা অনুযায়ী, এমন পরিস্থিতিতে রাজ্য সরকারকে অন্তত তিন মাস আগে ইউপিএসসি-র কাছে প্রস্তাব পাঠাতে হয়। কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ। পশ্চিমবঙ্গ সরকার প্রায় দেড় বছর পরে, অর্থাৎ ২০২৫ সালের ১৬ জুলাই ইউপিএসসি-কে প্রস্তাব পাঠায়।

এই বিলম্ব ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা উঠে এসেছে। বিরোধী নেতাদের একাংশের দাবি, তৎকালীন দায়িত্বপ্রাপ্ত অফিসারকে পদে বহাল রাখার উদ্দেশ্যেই ইচ্ছাকৃতভাবে প্রস্তাব পাঠাতে দেরি করা হয়েছিল। তাপস রায়ের মতো বিরোধী নেতারা সরাসরি সেই অভিযোগ তোলেন।

অন্যদিকে, রাজ্য সরকারের (West Bengal News) প্রস্তাব পাওয়ার পরেও ইউপিএসসি দীর্ঘ সময় কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেই অভিযোগ ওঠে। অবশেষে গত বছরের ৩১ ডিসেম্বর কমিশন রাজ্যের পাঠানো প্রস্তাব ফেরত পাঠায়। ইউপিএসসি জানায়, এত দীর্ঘ বিলম্বের পরে প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে আগে সুপ্রিম কোর্টের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল।

ইউপিএসসি-র এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই ট্রাইবুনালে আবেদন করেন ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার (IPS Officer) রাজেশ কুমার (Rajesh Kumar)। রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনিক পদে থাকা এই অফিসারের আবেদনের শুনানিতে নির্দেশ দেয় দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT)। ক্যাটের পর্যবেক্ষণ, প্রশাসনিক গাফিলতি বা দেরির কারণে কোনও যোগ্য অফিসারের ‘বিবেচনার অধিকার’ কোনওভাবেই খর্ব করা যায় না।

শুনানিতে ক্যাট স্পষ্ট জানিয়ে দেয়, কোনও পদের জন্য বিবেচিত হওয়ার যোগ্যতা থাকলে তা সংশ্লিষ্ট আধিকারিকের মৌলিক অধিকার হিসেবে গণ্য হবে। প্রশাসনিক গাফিলতি বা দফতরগত জটিলতার অজুহাতে সেই অধিকার কেড়ে নেওয়া যায় না। প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর নিয়মের হঠাৎ বদল বা নতুন ব্যাখ্যা চাপিয়ে দেওয়াও আইনসম্মত নয় বলে মন্তব্য করে ট্রাইবুনাল।

ট্রাইবুনালের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, এমপ্যানেলমেন্ট একবার শুরু হলে মাঝপথে নীতি পরিবর্তন করার কোনও সুযোগ নেই। রাজ্য সরকারের দেরির দায় ইউপিএসসি-র নয়—এ কথাও মেনে নিয়েছে ট্রাইবুনাল। তবে সেই বিলম্বের খেসারত কোনও ভাবেই অফিসারদের দিতে বাধ্য করা যাবে না বলে স্পষ্ট করেছে আদালত। এ ছাড়া, আদালত অবমাননার সম্ভাবনার যে যুক্তি ইউপিএসসি তুলে ধরেছে, তা গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছে ট্রাইবুনাল।

২৩ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারকে ডিজিপি পদের এমপ্যানেলমেন্ট সংক্রান্ত প্রস্তাব ফের ইউপিএসসি-র কাছে পাঠাতে হবে। কিন্তু তার আগে সরকারি ভাবে বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠানের দিন ঠিক করে ফেলল রাজ্য পুলিশ। এখন দেখার, রাজ্যের পরবর্তী ডিজি হিসেবে কার হাতে দায়িত্ব বর্তায়।


```