Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

নৌকা ছাড়া গতি নেই! বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত ঘাটালে সরকারিভাবে চালু পরিষেবা

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গড়বেতা, গোয়ালতোড়, চন্দ্রকোনা এবং কেশপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। 

নৌকা ছাড়া গতি নেই! বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত ঘাটালে সরকারিভাবে চালু পরিষেবা

ঘাটালে যাতায়াত করা হচ্ছে নৌকার মাধ্যমে

শেষ আপডেট: 21 June 2025 17:53

দ্য ওয়াল ব্যুরো: টানা কয়েকদিনের প্রবল বৃষ্টি আর একাধির জলাধার থেকে জল ছাড়ার কারণে ফের প্লাবিত ঘাটাল (Ghatal) এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ। নদীর জল ঢুকে পড়ায় বহু রাস্তা, চাষের জমি, এমনকী ঘরবাড়ি চলে এসেছে জলের তলায় (Flood Situation)। পরিস্থিতি যে আরও খারাপ হবে তা পরিষ্কার কারণ শিলাবতী, কাঁসাই, ঝুমি, তমাল, পারাং, কেঠিয়া ও কানা নদীর জল কার্যত বিপদসীমা ছাড়িয়ে গেছে।

এই অবস্থায় ঘাটাল সহ জেলার বিস্তৃর্ণ এলাকায় যাতায়াতের জন্য একমাত্র ভরসা হয়ে উঠেছে নৌকা (Boat)। সে কারণে সাধারণ মানুষের সুবিধার্থে জলমগ্ন এলাকায় সরকারি ভাবে চালু হয়েছে নৌকা পরিষেবা (State Govt Boat Service)। বাজার-হাট বা ওষুধ কেনার মতো জরুরি প্রয়োজনে মানুষ এখন নৌকার সাহায্যই নিচ্ছেন। এদিকে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে স্কুল, কৃষিকাজ বন্ধ, জনজীবন পুরোপুরি বিপর্যস্ত।

স্থানীয় সূত্রে খবর, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গড়বেতা, গোয়ালতোড়, চন্দ্রকোনা এবং কেশপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। কোথাও কাঠের সেতু ভেঙে গেছে, কোথাও আবার কাঁচা-পাকা রাস্তা জলের তলায় চলে গেছে। ঘাটাল ব্লকের একাধিক ওয়ার্ডে জল জমে রয়েছে কোমর সমান।

গ্রামবাসীরা জানাচ্ছেন, প্রতি বছর বর্ষার সময় ঘাটাল ও আশপাশের অঞ্চলে এই পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধানের আশ্বাস মিললেও বাস্তবে তার খুব একটা প্রতিফলন দেখা যায় না।

তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীগুলির জলস্তর নজরদারির মধ্যে রাখা হচ্ছে। কোথাও জরুরি ত্রাণ পাঠানো প্রয়োজন হলে সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে বাসিন্দাদের একটাই আক্ষেপ, প্রতি বছর একই ছবি, কিন্তু স্থায়ী সমাধান এখনও অধরাই।


```