Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আমাদের জন্যই লক্ষ লক্ষ মানুষ নিরাপদে রাতে ঘুমোতে পারে, দাবি পেগাসাস নির্মাতা কোম্পানির

দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার প্রকাশিত হয় পেগাসাস কেলেংকারি। তার ঠিক এক সপ্তাহের মাথায় মুখ খুলল পেগাসাসের নির্মাতা সংস্থা এনএসও। তাদের বক্তব্য, পেগাসাস স্পাইওয়ারের মাধ্যমে বিশ্ব জুড়ে গোয়েন্দারা সন্ত্রাসবাদী ও অপরাধীদের ওপরে নজর রাখতে পারেন। স

আমাদের জন্যই লক্ষ লক্ষ মানুষ নিরাপদে রাতে ঘুমোতে পারে, দাবি পেগাসাস নির্মাতা কোম্পানির

শেষ আপডেট: 24 July 2021 13:46

দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার প্রকাশিত হয় পেগাসাস কেলেংকারি। তার ঠিক এক সপ্তাহের মাথায় মুখ খুলল পেগাসাসের নির্মাতা সংস্থা এনএসও। তাদের বক্তব্য, পেগাসাস স্পাইওয়ারের মাধ্যমে বিশ্ব জুড়ে গোয়েন্দারা সন্ত্রাসবাদী ও অপরাধীদের ওপরে নজর রাখতে পারেন। সেজন্য লক্ষ লক্ষ মানুষ নিরাপদে রাতে ঘুমোতে পারেন। রাস্তায় চলাফেরা করতে পারেন। এনএসও-র বক্তব্য, তারা নিজেরা পেগাসাস ব্যবহার করে না। তাদের খদ্দেররা যে তথ্য সংগ্রহ করে, তা নিয়ে মাথাও ঘামায় না। অভিযোগ, পেগাসাসের মাধ্যমে বিশ্ব জুড়ে রাজনীতিক, শিল্পপতি, সমাজকর্মী এবং সাংবাদিকদের ফোনে আড়ি পাতা হয়। বিষয়টি নিয়ে রীতিমতো হইচই হয়েছে সংসদের বাদল অধিবেশনে। ফ্রান্সে পেগাসাস নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় এনএসও বলেছে, এন্ড টু এন্ড এনক্রিপশন অ্যা পের আড়ালে বহু অপরাধ, সন্ত্রাসবাদ ও শিশু নির্যাতন চক্র লুকিয়ে আছে। পেগাসাসের মতো সফটওয়ার ছাড়া তাদের ওপরে নজর রাখা সম্ভব নয়। বিবৃতির শেষে পেগাসাস বলেছে, "আমরা বিশ্বকে নিরাপদ রাখার লক্ষ্যে কাজ করে চলেছি।" এর আগে এনএসও বলেছিল, পেগাসাসের অপব্যবহার হয়েছে কিনা তার তদন্ত করা হবে। প্রয়োজনে এই সফটওয়্যার সিস্টেম বন্ধ করে দেওয়াও হতে পারে। ২০১০ সালে নিভ কার্মি, ওমরি ল্যাভি এবং শালেভ হুলিও এই সংস্থা তৈরি করেন। আগেও এনএসও দাবি করেছে, অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্যই পেগাসাসের মতো স্পাইওয়ার তৈরি করা হয়েছে। যদিও তাদের এই দাবি একসময় নস্যাৎ করে দেয় ডিজিটাল রাইটস গ্রুপ ‘ইলেকট্রনিক ফ্রন্টিয়ার’ এবং ‘সিটিজেন ল্যাব।’ উল্টে বলা হয়, সাইবার ক্রাইম রোখার বদলে এনএসও গ্রুপের বানানো সফটওয়্যার ব্যক্তিগত ও গোপন তথ্য হাপিস করে দেয়। বিশ্বজুড়ে নানা সময়ে মানবাধিকার কর্মী ও সাংবাদিক হত্যার ঘটনার সঙ্গে এই গ্রুপের যোগসূত্র ছিল। ২০১৬ সালের ২৫ অগস্ট, এই গ্রুপের বানানো ‘পেগাসাস’ সফটওয়্যারকে কুখ্যাত ম্যালওয়্যার হিসেবে চিহ্নিত করে ‘সিটিজেন ল্যাব।’ সাইবার বিশেষজ্ঞরা জানান, এই সফটওয়্যার একবার ইনস্টল হয়ে গেলে আইফোনের অপারেটিং সিস্টেস আইওএস-কে তছনছ করে দেয়। ফলে আইমেসেজ, জিমেল, ভাইবার, ফেসবুক-হোয়াটস্অ্যাপ, টেলিগ্রাম, স্কাইপি-সহ যাবতীয় অ্যাপের ব্যক্তিগত তথ্য মুহূর্তেই বেহাত হয়ে যায়। এমনকি হ্যাকাররা সহজেই জেনে নিতে পারে মোবাইলের ওয়াই-ফাই পাসওয়ার্ডও। কানপুর আইআইটির সাইবার বিশেষজ্ঞ ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক সন্দীপ শুক্ল বলেন, ফোনে আড়ি পাতার নতুন কৌশল আয়ত্ত করেছে এনএসও গ্রুপ। তাদের তৈরি পেগাসাস এখন অনেক অপডেটেড। তাই ম্যাকাফে বা অন্যান্য কম্পিউটার অ্যান্টিভাইরাস নির্মাতা কোম্পানিগুলোও ফাঁপরে পড়েছে। কীভাবে এই ম্যালওয়্যারকে রোখা যাবে, সে প্রযুক্তি আপাতত তাদের কাছে নেই।

```