Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের উদ্যোগে রসপুঞ্জে চালু ডায়াগনস্টিক সেন্টার, কম খরচে পরিষেবা

এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্দেশ্য মূলত গ্রামবাংলার গরিব মানুষদের অল্প খরচে সঠিক চিকিৎসা সংক্রান্ত পরিষেবা প্রদান করা। এখানে রয়েছে এক্স-রে, নিউরো, ইউএসজি, কার্ডিওর মতো আরও বিভিন্ন পরীক্ষা করার সুযোগ। কেবল ৯৯৯ টাকায় ৫৬ ধরনের পরীক্ষা করার সুযোগ রয়েছে প্রভাত ডায়াগনস্টিক সেন্টারে।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের উদ্যোগে রসপুঞ্জে চালু ডায়াগনস্টিক সেন্টার, কম খরচে পরিষেবা

শেষ আপডেট: 5 December 2023 17:31

দ্য ওয়াল ব্যুরো: সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের প্রচেষ্টায় পি.সি.সেন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার রসপুঞ্জে চালু হল 'প্রভাত ডায়াগনস্টিক সেন্টার'। এটি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিএসআর (সোশ্যাল কর্পোরেট রেস্পন্সিবিলিটি) প্রকল্পের অন্তর্গত।  অনুষ্ঠানে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি এবং সিইও শুভঙ্কর সেনের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিরেক্টর জয়িতা সেনও। এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসার অরুণাভ সেনগুপ্ত, ডা. এমএস মাইতি, ওই এলাকার স্বাস্থ্যধ্যক্ষা শিখা রায় সহ আরও অনেকে।

এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্দেশ্য মূলত গ্রামবাংলার গরিব মানুষদের অল্প খরচে সঠিক চিকিৎসা সংক্রান্ত পরিষেবা প্রদান করা। এখানে রয়েছে এক্স-রে, নিউরো, ইউএসজি, কার্ডিওর মতো আরও বিভিন্ন পরীক্ষা করার সুযোগ। কেবল ৯৯৯ টাকায় ৫৬ ধরনের পরীক্ষা করার সুযোগ রয়েছে প্রভাত ডায়াগনস্টিক সেন্টারে।

এছাড়া অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের নিজেদের পায়ে দাঁড় করানোর উদ্দেশ্যে এখানে তৈরি হচ্ছে নার্সিং কলেজও। ভবিষ্যতে মেডিক্যাল সেন্টার এবং প্যারামেডিক্যাল ইন্সটিটিউট তৈরি করারও পরিকল্পনা রয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের।

ফিতে কেটে ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হয়ে যাওয়ার পর পল্লব বন্দোপাধ্যায়ের বেহালাবাদন দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে উপস্থিত সকল অতিথিদের নিজ নিজ অভিজ্ঞতা শুনে শেষ হয় অনুষ্ঠান।


```