Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সুপ্রিম কোর্টের সম্মতি পেলেই এনআরসি নিয়ে ফের ঝাঁপাবে কেন্দ্র, দাবি প্রশান্ত কিশোরের

দ্য ওয়াল ব্যুরো : জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বিষয়টি নিয়ে সরকারের মধ্যে কোনও আলোচনাই হয়নি। কিন্তু ইউনাইটেড জনতা দলের নেতা তথা ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর বৃহস্পতিবার সকালে টুইট করে বল

সুপ্রিম কোর্টের সম্মতি পেলেই এনআরসি নিয়ে ফের ঝাঁপাবে কেন্দ্র, দাবি প্রশান্ত কিশোরের

শেষ আপডেট: 26 December 2019 08:25

দ্য ওয়াল ব্যুরো : জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বিষয়টি নিয়ে সরকারের মধ্যে কোনও আলোচনাই হয়নি। কিন্তু ইউনাইটেড জনতা দলের নেতা তথা ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর বৃহস্পতিবার সকালে টুইট করে বলেছেন, এই কথা থেকে ভেবে নেওয়ার কারণ নেই যে, সরকার জাতীয় নাগরিকপঞ্জি তৈরির পরিকল্পনা ত্যাগ করেছে। সরকার ওই কর্মসূচিতে সাময়িক বিরতি দিয়েছে মাত্র। সুপ্রিম কোর্ট যদি বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনে সম্মতি জানায়, তাহলেই কেন্দ্রীয় সরকার ফের এনআরসি নিয়ে ঝাঁপাবে। প্রশান্ত কিশোর লিখেছেন, "এনআরসি নিয়ে কোনও কথা হয়নি বলে মন্তব্য করে সরকার কৌশলগত পশ্চাদপসারণ করেছে মাত্র। সরকার ওই পরিকল্পনা ত্যাগ করেছে ভাবার কারণ নেই। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্ট মতামত দেওয়া পর্যন্ত সরকার অপেক্ষা করবে। শীর্ষ আদালতের রায় যদি সরকারের পক্ষে যায়, তাহলেই তারা পুরো প্রক্রিয়া ফের শুরু করে দেবে। https://twitter.com/PrashantKishor/status/1210048250943696896 গত রবিবার দিল্লিতে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, "আমি দেশের ১৩০ কোটি নাগরিককে বলতে চাই, ২০১৪ সালে আমার সরকার ক্ষমতায় আসার পরে কেউ এনআরসি নিয়ে আলোচনা করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে অসমে এনআরসি হয়েছে।" তাঁর অভিযোগ, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার বলেছিলেন, শীঘ্রই দেশ জুড়ে জাতীয় নাগরিকপঞ্জি তৈরি হবে। গত মঙ্গলবার অবশ্য অমিত শাহ বলেন, "প্রধানমন্ত্রীই ঠিক বলেছেন। সংসদে বা মন্ত্রিসভায় দেশ জুড়ে এনআরসি করার কথা আলোচনা হয়নি।" অনেকেরই ধারণা, এনআরসি নিয়ে বিক্ষোভ সামাল দিতেই এখন এই ধরনের কথা বলা হচ্ছে।

```