Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের যাত্রী দুর্ভোগ! শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

ঘনঘন ট্রেন বাতিল, দেরি, সিগন্যাল বিভ্রাট— আর কতদিন এমন যন্ত্রণা বইতে হবে, প্রশ্ন নিত্যযাত্রীদের।

ফের যাত্রী দুর্ভোগ! শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

ফাইল ছবি।

শেষ আপডেট: 4 July 2025 22:37

দ্য ওয়াল ব্যুরো: রক্ষণাবেক্ষণের কাজ চলবে দমদমে। আর তার জেরেই শনিবার ও রবিবার (Saturday-Sunday) ফের গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিলের (Local Trains Canceled) কথা ঘোষণা করল রেল (Sealdah Division)। যার ফলে যেমন ব্যাহত হতে চলেছে শিয়ালদহের একাধিক শাখার পরিষেবা, তেমনই বেড়েছে যাত্রীদের দুর্ভোগের (Passengers Suffer) আশঙ্কা।

এর আগেই, বুধবার বারুইপুর স্টেশনে সিগন্যাল বিভ্রাটে নাকাল হয়েছেন নিত্যযাত্রীরা। প্রায় ৩৭টি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে চলেছে। পরিস্থিতির জন্য অবশ্য রাজ্যকে দায়ী করে রেলের অভিযোগ ছিল, বিদ্যুৎ দফতরের কাজে গাফিলতির জেরে সিগন্যালের তার ছিঁড়ে যায়। 

এ বার রেলের কাজ হবে দমদমের লাইনে। সে কারণে শনিবার (৫ জুলাই) এবং রবিবার (৬ জুলাই) একাধিক গুরুত্বপূর্ণ শাখায় ট্রেন বাতিল থাকছে। নীচে তালিকা অনুযায়ী দেখে নিন কোন কোন ট্রেন বন্ধ থাকছে এই দু'দিনে—

৫ জুলাই (শনিবার) বাতিল ট্রেন: শিয়ালদহ-ডানকুনি লোকাল: আপ 32249, ডানকুনি-শিয়ালদহ লোকাল: ডাউন 32252

৬ জুলাই (রবিবার) বাতিল ট্রেন:
শিয়ালদহ-হাবরা শাখা: আপ: 33651, 33653, ডাউন: 33652, 33654

শিয়ালদহ-দত্তপুকুর: ডাউন: 33612

শিয়ালদহ-বনগাঁ জংশন: আপ: 33811, 33817, ডাউন: 33824, 33826

শিয়ালদহ-বারাসাত: আপ: 33431, ডাউন: 33432

শিয়ালদহ-ডানকুনি: আপ: 32211, 32213, 32215, 32217, 32219, ডাউন: 32212, 32214, 32216, 32218, 32220

শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: ডাউন: 31312

শিয়ালদহ-নৈহাটি: আপ: 31411, 31415, ডাউন: 31412, 31414, 31422

বজবজ-শিয়ালদহ (কোমাগাটা মারু): আপ: 34117

নৈহাটি-কল্যাণী সীমান্ত: আপ: 31191

লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখা (রক্ষণাবেক্ষণজনিত কারণে): আপ: 34935, ডাউন: 34914

এই ট্রেন বাতিলের জেরে সপ্তাহান্তে নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীদেরও চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে বলেই আশঙ্কা করছেন রেল যাত্রী সংগঠনগুলি। যদিও রেলের পক্ষ থেকে বলা হয়েছে, "নির্ধারিত সময়েই কাজ সম্পন্ন করার চেষ্টা থাকবে। যাত্রীদের কোনও অসুবিধা হলে স্টেশনে বিশেষ সহায়তা ডেস্ক থাকবে।" 

ঘনঘন ট্রেন বাতিল, দেরি, সিগন্যাল বিভ্রাট— আর কতদিন এমন যন্ত্রণা বইতে হবে, প্রশ্ন নিত্যযাত্রীদের।


```