বিধানসভার তরফে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠছে - বিধানসভায় গেলে পার্থ চট্টোপাধ্যায় বসবেন কোথায়?

বিমান বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 12 November 2025 16:26
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) অবশেষে জামিন (Bail) পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মঙ্গলবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রায় তিন বছরের বেশি সময় পর বাড়ি যেতে পেরেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Ex Education Minister)। আর ঘরে ফিরেই তিনি ইচ্ছাপ্রকাশ করেছেন বিধানসভা (Bidhansabha) যাওয়ার! সেই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।
আসন্ন শীতকালীন অধিবেশনে (Winter Session) বিধায়ক হিসেবে বিধানসভায় যোগ দিতে চান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কিন্তু এটা সম্ভব কী সম্ভব নয়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আসলে বর্তমানে তিনি দল থেকে নিলম্বিত (Suspended)। কিন্তু বিধায়ক পদ থেকে তাঁকে না সরানো হয়েছে না সাসপেন্ড করা হয়েছে। বিধানসভার তরফে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠছে - বিধানসভায় গেলে পার্থ চট্টোপাধ্যায় বসবেন কোথায়?
এই পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “পার্থ চট্টোপাধ্যায় বর্ষীয়ান বিধায়ক এবং বিধানসভার সদস্য। তিনি যদি অধিবেশনে যোগ দিতে চান, তা তাঁর অধিকার। আদালতে তাঁর মামলা চললেও, বিধানসভা নিজের নিয়মে চলে। তিনি কোথায় বসবেন, সেটা পরিষদীয় দলের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।”
বিধানসভায় (Bidhansabha) কাজের স্মৃতিচারণ করে পার্থ ইতিমধ্যে বলেছেন, “আমি বিধানসভার বিরোধী দলনেতা ছিলাম। ৩০ আসন নিয়ে বিধানসভার মধ্যে লড়াই করেছি। ১১-তে মন্ত্রিসভায় এসেছিলাম।” সেই স্পষ্ট করেছেন, তাঁর ভিতরের আগুন নেভেনি। তিনি হাত তোলবার জন্য বিধায়ক হননি, লড়াই করে হয়েছেন।
বিধানসভায় গেলে কোথায় বসবেন, কার পাশে আসন পাবেন, সেই নিয়ে চিন্তিত নন পার্থ। তাঁর সাফ কথা, ''আমাকে তো বামপন্থীরা বিরোধী দলনেতার সম্মান দেয়নি, ৯ মাস সময় লেগেছে, দরকারে বিধানসভার বারান্দায় বসব। কোন সিটে বসলাম সেটা বড় কথা নয়, আমি নির্বাচিত বিধায়ক হিসেবে বিধানসভায় যাব।''
যদিও বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পার্থকে মন্ত্রীসভা থেকে সরানো হয়েছিল, বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়নি। তাই তাঁর বিধানসভায় বসা নিয়ে কোনও সমস্যা হবে না। তিনি এও জানান, সাধারণ বিধায়ক হিসেবে অন্যান্য বিধায়করা যে সুযোগ-সুবিধা পান, তাই পাবেন পার্থ। তবে পার্থর বিধানসভায় যোগদানে আইনগত বাধা না থাকলেও, রাজনৈতিকভাবে তাঁর আসন নির্ধারণই এখন বড় প্রশ্ন।