Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হৃদরোগে আক্রান্ত পার্থ চট্টোপাধ্যায়, চিকিৎসকের পর্যবেক্ষণে চলছে চিকিৎসা

তবে চিকিৎসকরা জানিয়েছেন, এটি একটি মাইনর হার্ট অ্যাটাক। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীমশাইকে (Partha Chatterjee)।

হৃদরোগে আক্রান্ত পার্থ চট্টোপাধ্যায়, চিকিৎসকের পর্যবেক্ষণে চলছে চিকিৎসা

পার্থ চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: 30 January 2025 14:27

দ্য ওয়াল ব্যুরো: হৃদরোগে আক্রান্ত জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এটি একটি মাইনর হার্ট অ্যাটাক। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীমশাইকে।

নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তখন থেকেই জেলে রয়েছেন তিনি। সম্প্রতি আদালত থেকে অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এদিন সকালে সেখানেই মাইনর হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। 

এর আগে গত ২১ জানুয়ারি প্রেসিডেন্সি জেল থেকে পার্থকে এসএসকেএমে আনা হয়েছিল। পার্থর শরীরে কোলেস্টরলের সমস্যা রয়েছে। এছাড়াও একাধিক রোগে আক্রান্ত তিনি। সম্প্রতি  শ্বাসকষ্টও শুরু হয়। এরপরই আনা হয় প্রেসিডেন্সির জেল হাসপাতাল থেকে এসএসকেএমে।

যদিও সরকারি হাসপাতালের প্রতি অসন্তোষ প্রকাশ করে সে সময় পার্থ চট্টোপাধ্যায় আদালতকে বলেছিলেন, 'এসএসকেএম-এ চিকিৎসা নিয়ে আমি সুস্থ হচ্ছি না।' তাই, তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে চান। তাঁর আইনজীবী বিশেষ সিবিআই আদালতে আবেদন করে জানান, পার্থ চট্টোপাধ্যায় চান এমন একটি হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হোক যেখানে সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব। আদালত সেই অনুমতিও দেয়।

তবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের মতে, প্রাক্তন মন্ত্রীর নানাবিধ শারীরিক অসুস্থতার একটা কারণ হল তাঁর খাদ্যাভ্যাস। এই বয়সেও সংযমের অভাব রয়েছে। জেল সূত্রে বলা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়র প্রায়ই কুপন দিয়ে জেলের ক্যান্টিন থেকে মাটন কিনে খান। চিংড়ি মাছ হলে তো কথাই নেই। সপ্তাহে অন্তত তিন দিন তাঁর এসব খাওয়া দাওয়া চলে। তাঁর শরীর এমনিতেই ভারী। জেলে আকছার তাঁর পা ফুলে যায় বলেই খবর। অন্যদিকে খাওয়ার দিকে মনোযোগ থাকলেও সেই অর্থে হাঁটাহাঁটি বা শরীর চর্চার ধারেপাশে যান না পার্থ। এটাও তাঁর শারীরিক অসুস্থতার একটা বড় কারণ বলে মত ঘনিষ্ঠমহলের।

এছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিকরা সবাই একে একে জামিন পেয়ে গেছেন। জামিন পেয়ে গিয়েছেন বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। তা নিয়ে হয়তো এমনিতেই তাঁর কিছুটা দুশ্চিন্তা রয়েছে। মাইনর হার্ট অ্যাটাকের নেপথ্যে এটাও একটা কারণ বলে মনে করা হচ্ছে।


```