Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Partha Chatterjee। CBI: পার্থ-পরেশ যেতে পারেন, নিজামে ব্যারিকেড লাগাচ্ছে কলকাতা পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) বুধবার সন্ধে ৬ টার মধ্যে সিবিআই (CBI) দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভি

Partha Chatterjee। CBI: পার্থ-পরেশ যেতে পারেন, নিজামে ব্যারিকেড লাগাচ্ছে কলকাতা পুলিশ

শেষ আপডেট: 18 May 2022 09:26

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) বুধবার সন্ধে ৬ টার মধ্যে সিবিআই (CBI) দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য স্পষ্ট নয় যে পার্থবাবু আজই নিজামে যাবেন কিনা। কারণ, তিনি ডিভিশন বেঞ্চে ফের আপিল করেছেন। তবে সিবিআইয়ের অনুরোধে কলকাতা পুলিশ নিজাম প্যালেসে ব্যারিকেড লাগাতে শুরু করে দিল।

nizam palace

আরও পড়ুন: ‘ঘ্যাচাং ফু করে কেটে দেব’, তৃণমূলের সম্মেলনে সাফ হুঁশিয়ারি মমতার

নিজামের পূর্ব অভিজ্ঞতা ভাল নয়। ঠিক এক বছর আগে ২০২১ সালের ১৭ মে নিজামে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রদের তুলে এনেছিল সিবিআই (CBI)। সেদিন নিজামের বাইরে ধুন্ধুমার করেছিলেন তৃণমূল সমর্থকরা। এই অবস্থায় আগে থেকেই ব্যবস্থা নিতে শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি।

nizam palace

পার্থবাবু (Partha Chatterjee) ছাড়াও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikary) নিজামে সিবিআই দফতরে হাজিরা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সন্ধের মধ্যে পরেশবাবুর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনিও ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন। বুধবার দুপুরে ডিভিশন বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে দেয়।

nizam palace

ফলে শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, পরেশ অধিকারীরও সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা। এ ছাড়া স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহা সহ কমিটির বাকি সদস্যদের বুধবার বিকেল চারটের মধ্যে নিজামে হাজিরা দিতে বলা হয়েছে। তিনটের আগেই নিজামে চলে এসেছেন শান্তিপ্রসাদ সিনহা।

sp sinha
নিজাম প্যালেসে এলেন শান্তিপ্রসাদ সিনহা

সব মিলিয়ে এখন নিজাম প্যালেস হয়ে উঠেছে আলোচনা ও কৌতূহলের কেন্দ্রবিন্দু। কেন্দ্রীয় সরকারি এই ভবনে তাই এখন সাজ সাজ পরিস্থিতি। জানা যাচ্ছে, শুধু ব্যরিকেড নয়, প্রচুর সংখ্যায় পুলিশও মোতায়েন করা হতে পারে নিজাম প্যালেসে।


```