Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অবশেষে বন্দিদশা কাটিয়ে মুক্তি পাচ্ছেন পার্থ, বাড়ি ফিরতে পারেন মঙ্গলবারই

ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শর্ত অনুযায়ী ৯০ হাজার টাকা জামানত আদালতে জমা পড়েছে। বিশেষ সিবিআই আদালতের বিচারক রিলিজ অর্ডারে স্বাক্ষর করলেই প্রেসিডেন্সি জেলে সেই নির্দেশ পৌঁছে যাবে। তারপরই জেলমুক্তির প্রক্রিয়া শুরু হবে।

অবশেষে বন্দিদশা কাটিয়ে মুক্তি পাচ্ছেন পার্থ, বাড়ি ফিরতে পারেন মঙ্গলবারই

পার্থ চট্টোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 November 2025 17:51

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জেল থেকে মুক্তি (Out From Jail) পাচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) দীর্ঘ কারাবাসের পর এখন তাঁর জেলমুক্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা। একই মামলায় মুক্তি পাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও (Subiresh Bhattacharya)।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সিবিআই কর্তৃপক্ষের জমা দেওয়া আট জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পরই পার্থর মুক্তির পথ খুলে গেছে। সোমবার অষ্টম সাক্ষী - এসএসসির এক আধিকারিকের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এর পরই আদালত জানায়, পার্থ ও সুবীরেশের আর জেলবন্দি থাকার প্রয়োজন নেই।

ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের শর্ত অনুযায়ী ৯০ হাজার টাকা জামানত আদালতে জমা পড়েছে। বিশেষ সিবিআই আদালতের (CBI Court) বিচারক রিলিজ অর্ডারে স্বাক্ষর করলেই প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) সেই নির্দেশ পৌঁছে যাবে। তারপরই জেলমুক্তির প্রক্রিয়া শুরু হবে।

বর্তমানে হাসপাতালে ভর্তি পার্থ। সূত্রের খবর, মঙ্গলবারই তাঁকে ছাড়া হতে পারে সেখান থেকে। সেই প্রেক্ষিতে সম্ভাবনা তৈরি হয়েছে, মঙ্গলবারই বাড়ি ফিরে যেতে পারেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

২০২২ সালের জুলাই মাসে এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। ওই সময় তাঁর দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। দীর্ঘ জেরা শেষে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। একই সঙ্গে পার্থর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেও উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার গয়না। এই ঘটনাই পরবর্তীতে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তোলে।

এর আগে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন পার্থ, কিন্তু প্রতিবারই আদালত তা খারিজ করে। পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত বছর ডিসেম্বর মাসে শীর্ষ আদালত জানায় - শর্তসাপেক্ষে জামিন দেওয়া যেতে পারে, তবে চার্জ গঠন ও গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি শেষ হলে তবেই মুক্তি মিলবে। সেই শর্ত পূরণ হওয়াতেই অবশেষে প্রাক্তন মন্ত্রীর ঘরে ফেরার অনুমতি মিলল।

অন্যদিকে, প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলায় অভিযুক্ত সাব-এজেন্ট সন্তু গঙ্গোপাধ্যায়কেও শর্তসাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশে ৫ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে।


```