Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

১৪ জুলাই পঞ্চায়েত ভোট হোক, পরামর্শ প্রধান বিচারপতির, কী বলল কমিশন

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোট আরও ৬ দিন পিছিয়ে দেওয়ার ব্যাপারে পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সোমবার পঞ্চায়েত মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নের সময়সীমা ১৫ জুন থেকে বাড়িয়ে ১৬ জুন করা যে

১৪ জুলাই পঞ্চায়েত ভোট হোক, পরামর্শ প্রধান বিচারপতির, কী বলল কমিশন

শেষ আপডেট: 12 June 2023 06:48

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোট আরও ৬ দিন পিছিয়ে দেওয়ার ব্যাপারে পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সোমবার পঞ্চায়েত মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নের সময়সীমা ১৫ জুন থেকে বাড়িয়ে ১৬ জুন করা যেতে পারে। তাঁর চেয়ে বাড়ানো সম্ভব নয়।

সেই সময়েই প্রধান বিচারপতি বলেন, মনোনয়নের দিন বাড়ালে ভোটের দিনও পিছোতে হবে। সেক্ষেত্রে ১৪ জুলাই ভোটগ্রহণ হোক।

শুক্রবারের শুনানিতে হাইকোর্ট কমিশনকে বলেছিল, মনোনয়ন পর্বের সময়সীমা বাড়ানো যায় কিনা তা ভেবে দেখা হোক। সোমবারের শুনানিতে কমিশন জানিয়েছে, একদিন তা বাড়ানো যেতে পারে। এদিন কমিশনের পক্ষ থেকে এও বলা হয়েছে, অতীতেও সাত দিনের মনোনয়ন পর্বে নির্বাচন হওয়ার রেকর্ড বাংলায় রয়েছে। এবার যে প্রথম হচ্ছে তা নয়।

তবে কমিশন বলেছে, কোনওভাবেই ভোট পিছিয়ে দেওয়া যায় না। আইনত কমিশনের হাত পা বাঁধা রয়েছে। তবে কমিশন এদিন তাদের সওয়ালে বলেছে, সুষ্ঠু ও অবাধ ভোট করানোর বিষয়ে তারা বদ্ধপরিকর।

কমিশন যে নির্বাচনী নির্ঘণ্ট দিয়েছে তাও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ১৪ জুলাই নির্বাচন করার প্রস্তাব দিয়ে হাইকোর্ট বলেছে, ২১ জুন পর্যন্ত মনোনয়ন জমা হোক। ২৬ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন করা হোক। আর ভোট হোক ১৪ জুলাই।

এখানে বলে রাখা ভাল, এসবই হল হাইকোর্টের প্রস্তাব এবং পর্যবেক্ষণ। আইনজ্ঞদের মতে, ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার নির্বাচন কমিশনেরই রয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত কী রায় দেয় হাইকোর্ট।

পঞ্চায়েতের মনোনয়নের মেয়াদ ১ দিন বাড়ানো যেতে পারে, কোর্টে বলল কমিশন


```