Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ভারতের ছাত্রীকে ১ কোটি টাকার চাকরির প্রস্তাব অ্যামাজনের! পরপর বাঁধভাঙা সাফল্য দেশের পড়ুয়াদের

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি, আইআইএম, কিংবা এনআইটির মতো শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের সেরা ছাত্রছাত্রী তৈরির কারিগর হিসেবে বিশ্বজুড়েই খ্যাত। প্রতি বছর এখন থেকে পাশ করে বেরোনো ছাত্রছাত্রীরা গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের (Amazon) মতো বাহুজাতিক সংস্থায় ব

ভারতের ছাত্রীকে ১ কোটি টাকার চাকরির প্রস্তাব অ্যামাজনের! পরপর বাঁধভাঙা সাফল্য দেশের পড়ুয়াদের

শেষ আপডেট: 8 August 2023 13:50

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি, আইআইএম, কিংবা এনআইটির মতো শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের সেরা ছাত্রছাত্রী তৈরির কারিগর হিসেবে বিশ্বজুড়েই খ্যাত। প্রতি বছর এখন থেকে পাশ করে বেরোনো ছাত্রছাত্রীরা গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের (Amazon) মতো বাহুজাতিক সংস্থায় বিশাল অঙ্কের চাকরির অফার পান।

তাঁদের মধ্যেই একজন হলেন পলক মিত্তল (Palak Mittal)।

তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এলাহাবাদের বি টেকের ছাত্রী ছিলেন। ২০২২ সালেই অ্যামাজন থেকে বছরে ১ কোটি টাকারও বেশি বেতনের চাকরির অফার পেয়েছিলেন পলক (1-crore pay package)। তাঁর লিংকডইন প্রোফাইল থেকে জানা যাচ্ছে, ২০২২ সালের অগস্ট মাসেই সফটওয়ার ডেভেলপার হিসাবে বার্লিনে অ্যামাজন ওয়েব সার্ভিসের অফিসে যোগ দেন তিনি। বেঙ্গালুরুর ফোন-পে অফিসেও কাজ করেছেন তিনি।

তবে পলক একমাত্র নন। এর আগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এলাহাবাদেরই ছাত্র অনুরাগ মাকাডে গুগল থেকে ১.২৫ কোটি টাকার প্যাকেজের অফার পেয়েছিলেন। এছাড়া রুব্রিক থেকে ১ কোটি ২০ লক্ষ টাকার চাকরির প্রস্তাব এসেছিল দেখিল সিংয়ের কাছে।

ভারতীয় প্রযুক্তিবিদ্যায় স্নাতকদের কাছে এই ৩ জনের সাফল্য নতুন মানদণ্ড স্থাপন করছে।

কর্নাটকে মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ চেয়ে চাপ দেওয়ার অভিযোগ, সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর


```