Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

পেশোয়ারে দিলীপ কুমার, রাজ কাপুরের জন্মভিটে কিনছে পাক সরকার, দামও ঠিক হয়ে গেল

দ্য ওয়াল ব্যুরো: পেশোয়ারের প্রাসাদোপম দুই অট্টালিকা—একটি ‘কাপুর হাভেলি’, অন্যটি দিলীপ কুমারের পৈতৃক ভিটে। বলিউডের কিংবদন্তী দুই অভিনেতা দিলীপ কুমার ও প্রয়াত রাজ কাপুরের প্রাসাদ সমান দুই বাড়ির অবস্থাই এখন জরাজীর্ণ। ইট, পাথর খসতে শুরু করলেও

পেশোয়ারে দিলীপ কুমার, রাজ কাপুরের জন্মভিটে কিনছে পাক সরকার, দামও ঠিক হয়ে গেল

শেষ আপডেট: 11 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: পেশোয়ারের প্রাসাদোপম দুই অট্টালিকা—একটি ‘কাপুর হাভেলি’, অন্যটি দিলীপ কুমারের পৈতৃক ভিটে। বলিউডের কিংবদন্তী দুই অভিনেতা দিলীপ কুমার ও প্রয়াত রাজ কাপুরের প্রাসাদ সমান দুই বাড়ির অবস্থাই এখন জরাজীর্ণ। ইট, পাথর খসতে শুরু করলেও ঐতিহ্যের কথা ভেবেই গত সেপ্টেম্বরে এই দুই অট্টালিকাকে ন্যাশনাল হেরিটেজের তকমা দিয়েছিল পাকিস্তান সরকার। দুই বাড়ি যাতে ভেঙে ফেলা না হয় সে জন্য একাধিকবার প্রস্তাবও যায় পাক সরকারের কাছে। অট্টালিকা দুটি কিনে নেওয়া হবে কিনা সে ব্যাপারে এতদিন কথাবার্তা চলছিল। জানা গেছে, বাড়ি কিনে নেওয়ার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দামও ঠিক করে ফেলেছে পাক সরকার। দিলীপ কুমারের চার মহলা বাড়ির দাম ঠিক হয়েছে ৮০ লক্ষ ৫৬ হাজার টাকা। রাজ কাপুরের সাত ছয় মহলা অট্টালিকার দাম ১ কোটি ৫০ লক্ষ টাকা। দুই বাড়ির দাম ঠিক করেছেন পেশোয়ারের ডেপুটি কমিশনার মহম্মদ আলি আজঘর। [caption id="" align="aligncenter" width="406"]File:House of Delip Kumar in Peshawar.JPG দিলীপ কুমারের পৈতৃক ভিটে[/caption] শোনা গেছে, পাকিস্তানের পুরাতত্ত্ব বিভাগ দুই প্রাসাদোপম বাড়ির জন্য ২ কোটি টাকা দাম চেয়েছিল। এতদিন দাম নিয়েই আলোচনা চলছিল পাক সরকারের সঙ্গে। পেশোয়ারের ডেপুটি কমিশনারের ঠিক করে দেওয়া দামই এখনও অবধি স্থির রয়েছে। [caption id="" align="alignnone" width="800"]Govt to buy ancestral homes of Raj Kapoor, Dilip Kumar - Newspaper - DAWN.COM কাপুর হাভেলি[/caption] ১৯৯৮ থেকে ১৯২২ সালের মধ্যে পেশোয়ার শহরের প্রাণকেন্দ্র কিস্যা খোয়ানি বাজারে বাড়ি তৈরি করেছিলেন রাজ কাপুরের ঠাকুর্দা দেওয়ান বশেশ্বরনাথ কাপুর। ছয় মহলা প্রাসাদের মতো এই বাড়ির নাম দেওয়া হয়েছিল ‘কাপুর হাভেলি’ । এই বাড়িতে জন্মেছিলেন রাজ কাপুরের কাকা ত্রিলোক কাপুর। রাজ কাপুরের জন্মও এই বাড়িতেই ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর। কাপুর হাভেলি থেকে কিচু দূরেই রয়েছে বলিউডের আরও এক কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের পৈতৃক অট্টালিকা। চার মহলা সে বাড়িও প্রাসাদের মতোই। বাড়ির খোলস জরাজীর্ণ হয়ে গেলেও ঐতিহ্যের বিচারে আর শৈল্পিক ভাবনায় কোনও তুলনাই হয় না। এই বাড়িও ১০০ বছরের পুরনো। ২০১৪ সালে এই বাড়িটিকে জাতীয় হেরিটেজ ঘোষণা করেছিল তৎকালীন নওয়াজ শরিফ সরকার। ধ্বংসপ্রাপ্ত দুই বাড়ি ভেঙে দেওয়ার একাধিক প্রস্তাব এসেছিল পাক সরকারের কাছে। তবে বলিউড অভিনেতা প্রয়াত ঋষি কাপুর সরকারের কাছে বিশেষ অনুরোধ করেন দুই বাড়িই যেন মর্যাদার সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হয়। দুই অট্টালিকাকে মিউজিয়াম বানানোর বা ভেতরে কোনও প্রতিষ্ঠান তৈরি করার আর্জিও জানিয়েছিলেন তিনি। সে অনুরোধে সম্মতি দিয়েছিল পাক সরকার। ২০১৮ সালে পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি আশ্বাস দিয়ে বলেছিলেন দুই বাড়িই কিনে নিয়ে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করবে সরকার। সরকারিভাবে বাড়ি কেনার প্রক্রিয়া এখন শুরু হয়েছে। বর্তমানে দুই বাড়ির মালিকই দুই স্থানীয় ব্যক্তি। কাপুর হাভেলির মালিক আলি কদর। তাঁরও দাবি যে বাড়িটি ভেঙে ফেলা হবে না। তাই স্থানীয় প্রত্নতত্ত্ববিভাগের সঙ্গে চুক্তি করে রক্ষণাবেক্ষণের কাজ চালানো হচ্ছে। খাইবার পাখতুনখোয়ার প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান আব্দুস সামাদ খান বলেছেন, দুই বাড়িরই ঐতিহাসিক গুরুত্ব আছে। দুই কিংবদন্তী তারকার শৈশবের স্মৃতি ছড়িয়ে রয়েছে বাড়ির আনাচ কানাচে। শতাব্দী প্রাচীন দুই বাড়ির ঐতিহ্যকে রক্ষা করবে পাক সরকার। সেই প্রচেষ্টাই শুরু হয়েছে।

```