Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হিন্দুদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত পাকিস্তানের মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামায় জঙ্গি হানার পরে হিন্দুদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন পাকিস্তানের পাঞ্জাবের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ফয়জল হাসান চৌহান। সেজন্য ইস্তফা দিতে হল তাঁকে। মঙ্গলবার তিনি পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারে

হিন্দুদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত পাকিস্তানের মন্ত্রী

শেষ আপডেট: 5 March 2019 20:28

দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামায় জঙ্গি হানার পরে হিন্দুদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন পাকিস্তানের পাঞ্জাবের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ফয়জল হাসান চৌহান। সেজন্য ইস্তফা দিতে হল তাঁকে। মঙ্গলবার তিনি পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের কাছে ইস্তফাপত্র জমা দেন। সঙ্গে সঙ্গে ইস্তফা গৃহীত হয়। তিনি পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের নেতা ছিলেন। দলের তরফে টুইটারে জানানো হয়, ফয়জল হাসান চৌহানকে সরিয়ে দেওয়া হয়েছে। টুইটারে লেখা হয়েছে, পাকিস্তান তেহরিক ই ইনসাফ পাঞ্জাবের তথ্যমন্ত্রীর পদ থেকে ফয়াজ চৌহানকে সরিয়ে দিয়েছে। কারও বিশ্বাস নিয়ে বিরূপ মন্তব্য করা উচিত নয়। পাকিস্তানের ভিত্তিই হল সহিষ্ণুতা। পুলওয়ামায় জঙ্গি হানার পরে ভারত যে বিবৃতি দিয়েছিল, তার জবাবেই চৌহান হিন্দুদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তার পরে মন্ত্রীর ওই মন্তব্যের ভিডিও পাকিস্তানে ভাইরাল হয়ে যায়। তার হ্যাশট্যাগ ছিল, স্যাক ফয়াজ চৌহান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ওই মন্তব্যকে ভালোভাবে নেননি। চৌহান পদত্যাগ করার আগে ইমরানের বিশেষ সহকারী নাইমুল হক টুইট করেন, আমাদের দল এই ধরনের মন্তব্য বরদাস্ত করবে না। চৌহানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে, সেকথা জানিয়ে নাইমুল হক লেখেন, পাঞ্জাবের তথ্যমন্ত্রী হিন্দু সম্প্রদায় সম্পর্কে যে অপমানজনক মন্তব্য করেছেন, সেজন্য তাঁর কড়া শাস্তি হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

```