"এটা তো মহম্মদ ইউনুস বলেই দিয়েছেন মেটিকুলাস রিপ্ল্যান্ট। কারা প্ল্যান করেছিল! পৃথিবীর কোন শক্তি টাকা দিয়েছে! তারাই এই ধরনের প্রহসন-নাটক করাচ্ছে।"

শেষ আপডেট: 17 November 2025 21:54
শেখ হাসিনাকে (Sheikh Hasina) ফাঁসির সাজা (Capital Punishment) দিল বাংলাদেশের আদালত। এটা বিচারের (Sheikh Hasina Verdict) নামে একটা প্রহসন হল। যখন এমন একটা প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসে, তখন এই ধরণের বিচারের নামে প্রহসনই হয়। এমন প্রহসন প্রায়ই ঘটে। এই রাজনৈতিক শক্তি প্রথম থেকেই হাসিনার বিপক্ষে ও হাসিনার পতনের জন্য ষড়যন্ত্র করেছিল। গোটা বিদ্রোহ নিছকই একটা ভান বা ভনিতা ছিল।
এটা তো মহম্মদ ইউনুস (Muhammad Yunus) বলেই দিয়েছেন মেটিকুলাস রিপ্ল্যান্ট। কারা প্ল্যান করেছিল! পৃথিবীর কোন শক্তি টাকা দিয়েছে! তারাই এই ধরনের প্রহসন-নাটক করাচ্ছে। এটা বিচারের নামে প্রহসন হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি হাসিনা কোনওভাবেই এই বিচারের আওতাতেই আসেন না। হাসিনার বিচারের ক্ষমতা এই অবৈধ সরকারের (Muhammad Yunus Govt) নেই।
খবরটা যখন পেলাম তখন থেকেই একটা খারাপ লাগা ঘিরে ধরেছে। তবে সবকিছুরই তো পরিবর্তন হয়। আমরা তো পূর্ব পাকিস্তান (East Pakistan) দেখেছি। আবার পূর্ব পাকিস্তানের পরিবর্তনও দেখেছি। এখন আবার এই প্রতিক্রিয়াশীল শক্তিকেও দেখছি। তবে এরাও চিরস্থায়ী নয়। এরাও পাল্টে যাবে। আমার জীবদ্দশায় না বদলালেও তারপরে পাল্টাবে। এ ব্যাপারে আমি আশাবাদী।
তবে আজ হাসিনার (Sheikh Hasina) এই সাজা আমার কাছে অনভিপ্রেত নয়। কারণ চিত্রনাট্য সেভাবেই এগিয়েছে। এটা একেবারে সিঁড়ির ধাপের মতো। পরপর সাজানো ছিল। তাই এমন সম্ভাবনার কথা আমরা আঁচ করছিলাম। এভাবেই সাজানো চিত্রনাট্য অনুযায়ী বিচারের প্রহসন চলেছে। শেষপর্যন্ত শাস্তিও ঘোষণা হয়েছে এই পথেই। তবে এই অবস্থা থাকবে না। নিশ্চয়ই বদলাবে।