Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জলে ডুবে ৪০০ গাড়ি, মাথাটুকু শুধু দেখা যাচ্ছে, নয়ডার বন্যার ভয়ঙ্কর ছবি

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে দিল্লিতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। ফের বাড়তে শুরু করেছে যমুনার জল। এদিকে গ্রেটার নয়ডার (Noida Flood) অবস্থাও ভয়াবহ। একটানা বৃষ্টিতে নয়ডা কার্যত জলের তলায়। বহু এলাকা জলম

জলে ডুবে ৪০০ গাড়ি, মাথাটুকু শুধু দেখা যাচ্ছে, নয়ডার বন্যার ভয়ঙ্কর ছবি

শেষ আপডেট: 26 July 2023 02:11

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে দিল্লিতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। ফের বাড়তে শুরু করেছে যমুনার জল। এদিকে গ্রেটার নয়ডার (Noida Flood) অবস্থাও ভয়াবহ। একটানা বৃষ্টিতে নয়ডা কার্যত জলের তলায়। বহু এলাকা জলমগ্ন, যোগাযোগ বিচ্ছিন্ন। তার মধ্যেই সামনে এসেছে নয়ডার বন্যার ভয়ঙ্কর ছবি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, পরপর প্রায় চারশো গাড়ি বন্যার জলে (Noida Flood) ডুবে আছে। গাড়ির ছাদটুকু শুধু দেখা যাচ্ছে।

প্রশাসন সূত্রে খবর, নাগাড়ে বৃষ্টিতে হিন্ডন নদীর জলস্তর বেড়ে গিয়ে (Noida Flood) এই অবস্থা হয়েছে। নয়ডার নিচু জায়গাগুলো প্লাবিত। সোমবার গভীর রাতে প্রবল বৃষ্টি হওয়ার পর থেকেই ক্রমশ বাড়তে থাকে জলস্তর। ধীরে ধীরে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। হিন্ডন নদীর জলস্তর ২০১ মিটার উপর দিয়ে বইছে। নদীর তীরে অবস্থিত বাহলোলপুর, লখনাবলি, চোতপুর কলোনি এবং ছাজার্সি এলাকার প্রায় ২০০টি বাড়ি ইতিমধ্যেই জলের (Noida Flood) তলায় চলে গিয়েছে। বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে৷

আরও পড়ুন: মণিপুরে মহিলার শ্লীলতাহানি করছে বিএসএফ জওয়ান! চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

দিল্লি-নয়ডায় বৃষ্টি (Noida Flood) থামার নাম নেই। যমুনানদীর জলস্তরও ২০৫.৩৩ মিটারের সামান্য বেশি বিপদসীমার উপর দিয়ে বইছে৷ গতকাল জলস্তর ছিল ২০৫.৪ মিটার৷ কিছু দিন আগে যমুনার জলোচ্ছ্বাসে রাজধানীর বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। এমনকি, লালকেল্লার দেওয়ালও ছুঁয়ে ফেলেছিল যমুনার জল। প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাট। তাই নতুন করে যমুনার জলস্তর বৃদ্ধি পাওয়ায় চিন্তায় প্রশাসন। যমুনার জলস্তর বাড়ায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দিল্লি শুধু নয় নয়ডা ও গাজিয়াবাদের কিছু অংশও প্লাবিত। নয়ডায় হু হু করে যমুনার জল ঢুকছে। ভেসে যাচ্ছে রাস্তাঘাট। নয়ডার তিনটি খাটাল জলে ভেসে গেছে। গবাদি পশুদের ভেসে যাওয়ার ছবি আগেই ভাইরাল হয়েছিল। দেখা গিয়েছিল কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে জল পেরিয়ে গবাদি পশুদের বাঁচাচ্ছে এনডিআরএফের উদ্ধারকারী দল। লাইফবেল্ড পরিয়ে নিরাপদে তাদের বন্যার জল থেকে উদ্ধার করা হয়েছে। একটি এক কোটি টাকা দামের ষাঁড়কেও উদ্ধার করা হয়েছে।


```