Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

অস্কারে ইতিহাস গড়ল কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’, দাপট দেখাল ‘জোকার’

দ্য ওয়াল ব্যুরো: গ্ল্যামারের আলোয় গোটা চিত্রনাট্যই যেন বদলে গেল। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারের ৯২তম অস্কারের মঞ্চে লেখা হল ইতিহাস। গোটা বিশ্বকে চমকে দিয়ে সেরা হলিউড ছবিদের ঘেরাটোপ থেকে অস্কার ছিনিয়ে নিল কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’। ফের একবার

অস্কারে ইতিহাস গড়ল কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’, দাপট দেখাল ‘জোকার’

শেষ আপডেট: 9 February 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: গ্ল্যামারের আলোয় গোটা চিত্রনাট্যই যেন বদলে গেল। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারের ৯২তম অস্কারের মঞ্চে লেখা হল ইতিহাস। গোটা বিশ্বকে চমকে দিয়ে সেরা হলিউড ছবিদের ঘেরাটোপ থেকে অস্কার ছিনিয়ে নিল কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’। ফের একবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন অস্কারের মঞ্চে সেরা পরিচালক বং জ়োন হু। মোট ১১টি বিভাগে মনোনীত হয়ে অস্কারে দাপট বজায় রাখল টড ফিলিপ্সের ‘জোকার’। সেরা অভিনেতা হোয়াকিন ফিনিক্স। অস্কারের মঞ্চ মানেই শুধু গ্ল্যামারের ঝলকানি নয়। নতুনত্বের চমক থাকে প্রতিবারেই। এবারও তার ব্যতিক্রম নয়। সবচেয়ে বড় চমক এই প্রথমবার কোনও কোরিয়ান ভাষার ছবি ছক্কা হাঁকিয়ে দিল। বং জ়োন হু-র ‘প্যারাসাইট’ প্রথম থেকেই ছিল আলোচনার কেন্দ্রে। কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মানও জিতে নিয়েছিল ‘প্যারাসাইট।’ অভাবের সঙ্গে লড়তে থাকা এক পরিবারের চার সদস্যের জীবনের উত্থান-পতন, ভালো লাগা-মন্দ লাগা, ছোট ছোট লড়াইগুলো নিয়েই এই ছবির গল্প মন জিতে নেয় দর্শকদের। সেরা তালিকায় থাকা ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড, ১৯১৭’, ‘ম্যারেজ স্টোরি’, ‘দ্য আইরিশম্যান’-এর মতো বাঘা বাঘা ছবিকে টেক্কা দিয়ে দিয়েছে বং জ়োনের ‘প্যারাসাইট’। তবে শুধুই সেরা ছবি নয়৷ প্যারাসাইট জিতে নিয়েছে ৪টি অস্কার৷ একাধারে সেরা মৌলিক চিত্রনাট্য, অন্যদিকে সেরা পরিচালক ও সেরা বিদেশি ছবির অস্কারও পকেটে ভরেছে ‘প্যারাসাইট’। এবারের সেরা বিদেশি ছবির তালিকায় ছিল করপাস ক্রিস্টি (পোল্যান্ড), হানিল্যান্ড (নর্থ ম্যাসিডোনিয়া), লে মিজ়ারেবল (ফ্রান্স), পেন অ্যান্ড গ্লোরি (স্পেন), প্যারাসাইট (সাউথ কোরিয়া)। আর সেরা ছবির তালিকায় মনোনয়ন পেয়েছিল ন’টি নাম— ‘ফোর্ড ভার্সাস ফেরারি’, ‘দি আইরিশম্যান’, ‘জোজো র‌্যাবিট’, ‘জোকার’, ‘লিটল উওম্যান’, ‘ম্যারে‌জ স্টোরি’, ‘নাইন্টিন সেভেন্টিন’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ এবং‘প্যারাসাইট’। ‘জোকার’ ছবির জন্য ওয়াকিন ফিনিক্সের (সেরা অভিনেতা) মনোনয়ন নিয়ে কারও সন্দেহ ছিল না। সেরা ছবি, পরিচালনা, সিনেম্যাটোগ্রাফি-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও মনোনয়ন পেয়েছিল ‘জোকার’। অস্কার নিতে উঠে মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়েন সেরা অভিনেতা ওয়াকিন ফিনিক্স। https://twitter.com/OscarAwardshdtv/status/1226696252563177474 ৯২তম অস্কারের মঞ্চে সেরা অভিনেত্রী রেনে জেলওয়েগার (জুডি)। সেরা অভিনেত্রীর তালিকায় ছিলেন সিন্থিয়া এরিভো, স্কারলেট ইয়োহানসন, সিওসা রোনান, শার্লিজ় থেরন, রেনে জ়েলওয়েগার। এবারের সেরা-অবিনেত্রী ‘ম্যারেজ স্টোরি’ খ্যাত লরা ডার্ন। সেরা সহ-অভিনেত্রীর মনোনয়নে ক্যাথি বেটস, স্কারলেট ইয়োহানসান, ফ্লোরেন্স পিউ, মার্গো রবিকে টেক্কা দিয়ে দিয়েছেন লরা।

টিম প্যারাসাইট

অস্কারের মঞ্চে ব্র্যাড পিট নজর কাড়েন প্রতিবারই। ব্র্যাড এবারে সেরা সহ-অভিনেতা। এই দৌড়ে ছিলেন আরও অনেকে, টম হ্যাঙ্কস, অ্যান্থনি হপকিন্স, আল পাচিনো, জোয়ি পেসি টম হ্যাঙ্কস, অ্যান্থনি হপকিন্স, আল পাচিনো, জোয়ি পেসি। সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছেন রজার ডিফেন্স। সেরা এডিটিং- মাইকেল ম্যাককাস্কার এবং অ্যান্ড্রু বাকল্যান্ড (ফোর্ড ভার্সেস ফেরারি)। সেরা সাউন্ড মিক্সিং– মার্ক টেলার ও স্টুয়ার্ট উইলসন (১৯১৭)। সেরা ডকুমেন্টারি ফিচার– আমেরিকান ফ্যাক্টরি। কস্টিউম ডিজাইনে পুরস্করা ঝুলিতে পুড়েছেন জ্যাকলিন ডুরান (লিটল উইমেন)। এবারের সেরা অ্যানিমেডেট ফিচার ফিল্ম ‘টয় স্টোরি ফোর।’ মেকআপ-হেয়ারস্টাইলে নজর কেড়েছেন বম্বশেল।

```