Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইউটিউব থেকে বাগান, বাগান থেকে পর্যটন! অশোকনগরে কমলার বিস্ময়

ইউটিউব দেখে কমলালেবু চাষ শিখে নিজের প্রায় সাত বিঘে জমিতে গড়ে তুলেছেন এক বিস্তীর্ণ কমলাবাগান। রাসায়নিক সারের ধার নেই সেখানে, পুরোটাই জৈব চাষ। তাঁর বাগানে শুধু দেশি নয়, রয়েছে পাকিস্তান, থাইল্যান্ড-সহ নানা দেশের কমলালেবুর গাছ।

ইউটিউব থেকে বাগান, বাগান থেকে পর্যটন! অশোকনগরে কমলার বিস্ময়

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 January 2026 15:38

দ্য ওয়াল ব্যুরো: এক সময় কমলালেবু (Orange) কিনে খেতেই খরচ হত। এখন সেই ফল দেখতেও গুনতে হচ্ছে টাকা!

 পাহাড়ের কোলে দার্জিলিংয়ের সিটংয়ে (Sitong, Darjeeling) কমলাবাগান দেখতে ভিড় নতুন নয়। কিন্তু এ বার সমতলেই সেই অভিজ্ঞতা! অশোকনগরের (Ashok Nagar) শ্রীকৃষ্ণপুরে তৈরি হয়েছে এক অভিনব ‘মিনি সিটং’। কমলার বাগান ঘুরে দেখার জন্য সেখানে এখন টিকিট কেটে ঢুকছেন দর্শনার্থীরা। সমতলের বুকে পাহাড়ি কমলাবাগানের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় বাড়ছে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা।

এই অসাধ্যসাধনের নেপথ্যে রয়েছেন অশোকনগরেরই নারায়ণ মণ্ডল। ইউটিউব দেখে কমলালেবু চাষ শিখে নিজের প্রায় সাত বিঘে জমিতে গড়ে তুলেছেন এক বিস্তীর্ণ কমলাবাগান। রাসায়নিক সারের ধার নেই সেখানে, পুরোটাই জৈব চাষ। তাঁর বাগানে শুধু দেশি নয়, রয়েছে পাকিস্তান, থাইল্যান্ড-সহ নানা দেশের কমলালেবুর গাছ।

অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের সেনডাঙার পাশে কেওটসাহা গ্রামে এই বাগান ও নার্সারি। কয়েক বছর আগে দার্জিলিং, থাইল্যান্ড ও পাকিস্তান থেকে ১২০টি চারা এনে চাষ শুরু করেছিলেন নারায়ণ। শুরুটা মসৃণ ছিল না। প্রথম দিকে চাষে বারবার ব্যর্থতা আসে। কিন্তু গত বছর থেকেই বদলাতে থাকে ছবি। এ বছর তো যেন কমলা রঙের আগুন লেগেছে গোটা বাগানে, গাছে গাছে ঝুলছে বড় বড়, সুগন্ধি লেবু।

নারায়ণের কথায়, “সমতলে কমলালেবু চাষ হয় না বলেই মানুষ বেশি কৌতূহলী। প্রতিদিনই অনেকেই বাগান দেখতে আসছেন।” তিনি জানান, সারা বছরই গাছের যত্ন নিতে হয়। তবে অক্টোবর, নভেম্বর আর জানুয়ারিতে বাড়তি সতর্কতা জরুরি। এই সময় গাছ নষ্ট হওয়ার ঝুঁকি বেশি, তাই বিশেষ ভাবে সার ও পরিচর্যার প্রয়োজন পড়ে।

এই কমলাবাগানের খ্যাতি এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ছড়িয়ে পড়েছে। শুধু কমলালেবু নয়, বাগানে রয়েছে সবেদা, মৌসম্বি, পেয়ারা ও আম গাছও। আপাতত এখানকার কমলালেবু বাজারে বিক্রি করা হচ্ছে না বলেই জানালেন নারায়ণ।

জেলা কৃষি দফতরের এক আধিকারিকের মতে, “সমতলে এই ধরনের কমলালেবু চাষ যথেষ্ট কঠিন। আবহাওয়ার উপর অনেকটাই নির্ভর করে। এই উদ্যোগ অন্যত্র ছড়িয়ে দেওয়ার ভাবনাও রয়েছে।”

খাওয়ার পাশাপাশি এখন দেখাও আকর্ষণ! সমতলের বুকে কমলার এই বাগান যেন বদলে দিচ্ছে পর্যটনের সংজ্ঞা।

 

```