Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

রাস্তায় চলাচলও তো দায়! শহরে একের পর এক বাড়ি ভেঙে পড়তেই সুর চড়াচ্ছে বিরোধীরা

গার্ডেনরিচ, বিরাটির পর চেতলা। ফের কলকাতায় বাড়ি ভেঙে পড়ে বিপত্তি। একের পর বাড়ি দুর্ঘটনায় পুর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

রাস্তায় চলাচলও তো দায়! শহরে একের পর এক বাড়ি ভেঙে পড়তেই সুর চড়াচ্ছে বিরোধীরা

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 31 March 2024 11:02

দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচ, বিরাটির পর চেতলা। ফের কলকাতায় বাড়ি ভেঙে পড়ে বিপত্তি। একের পর বাড়ি দুর্ঘটনায় পুর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ভোটের মুখে এমন ঘটনায় অস্বস্তিতে শাসকদল। অন্যদিকে অবৈধ নির্মাণ ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সুর চড়িয়েছে বিরোধীরা।

বিজেপির মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ বলেন, "যতদিন না এই সরকারটা পড়ছে, ততদিন এভাবে বাড়ি ভেঙে পড়বে। তৃণমূল কাটমানি ছাড়া কিছু বোঝে না।" সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও শা্সকদলকে নিশানা করে বলেছেন, " ক্ষমতায় একটা দুর্নীতিগ্রস্ত সরকার থাকলে যা হয়, তাই হচ্ছে।" 

প্রসঙ্গত, চেতলার যে এলাকায় বাড়িটি ভেঙে পড়়েছে সেটি মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ড। ঘটনাটিকে দুভার্গ্যজনক আখ্যা দিয়ে ফিরহাদ হাকিমের দাবি, "আমরা এই ধরনের পুরনো বাড়িগুলোকে ভেঙে ফেলতে চাইছি। কিন্তু বহুক্ষেত্রে আদালত থেকে স্থগিতাদেশের নোটিস নিয়ে আসা হচ্ছে।"

একই সঙ্গে ফিরহাদ বলেন, ‘‘আমি ভাবতাম, উপর মহল থেকে নির্দেশ দিলেই কাজ হয়ে যায়। কিন্তু সেটা যে হয় না, তা দেখতে পাচ্ছি। আমার দুর্ভাগ্য যে এত চেষ্টা সত্ত্বেও দুর্ঘটনা আটকাতে পারছি না।"

উত্তর ২৪ পরগনার বিরাটিতে শনিবার সন্ধেয় বহুতলের চাঙড় খসে কেয়া শর্মা নামে এক গৃহবধূর মৃত্য়ু হয়েছে। পুর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মৃত মহিলার স্বামী বলেন, "৮ ফুটের রাস্তায় কীভাবে চারতলা বহুতল নির্মাণ হয়? পাশেই স্থানীয় কাউন্সিলরের অফিস। তাঁর অনুমতি ছাড়া নিশ্চয়ই প্রোমোটার এই কাজ করার সাহস পাবেন না।"

রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছিলেন উত্তর দমদম পুরসভার পুর প্রধান বিধান বিশ্বাস। দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত এবং সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী।

পুরপ্রধানের দাবি, বেআইনি নির্মাণ হয়ে থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শাসকদলকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত বলেন, "বাড়ির সামনে দাঁড়িয়ে মানুষ মারা যাচ্ছে। এরপরে তো কেউ রাস্তাতে বেরোতেও সাহস পাবে না!"

কাটমানির ইঙ্গিত করে সুজন বলেন, "কেন নির্মীয়মাণ ফ্ল্যাট ভেঙে পড়ছে কারা টাকা খাচ্ছে- এগুলো দেখা দরকার। এভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আমরা বরদাস্ত করব না। পুরসভাকে এই মৃত্যুর দায় নিতে হবে।"  

প্রসঙ্গত, গত ১৭ মার্চ মধ্যরাতে গার্ডেনরিচে ভেঙে পড়েছিল নির্মীয়মাণ বহুতল। এখনও পর্যন্ত ওই ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। তারপরও একের পর এক বাড়ি ভেঙে পড়ার ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের মধ্যে।


```