Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মোবাইল গরম হয়? ওয়ানপ্লাসের নতুন মডেলে থাকছে উন্নত কুলিং সিস্টেম, মিলবে জাম্বো স্টোরেজ

দ্য ওয়াল ব্যুরো: মোবাইলে গেম খেলেন বা ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয় আপনাকে? সেইসঙ্গে মোবাইল গরম হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়? ওয়ানপ্লাস তাদের নতুন একটি মডেল নিয়ে কাজকর্ম শুরু করেছে বলে শোনা যাচ্ছে। সেই মডেলে মোবাইল গরম হওয়ার সমস্যা নিম

মোবাইল গরম হয়? ওয়ানপ্লাসের নতুন মডেলে থাকছে উন্নত কুলিং সিস্টেম, মিলবে জাম্বো স্টোরেজ

শেষ আপডেট: 28 July 2023 18:25

দ্য ওয়াল ব্যুরো: মোবাইলে গেম খেলেন বা ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয় আপনাকে? সেইসঙ্গে মোবাইল গরম হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়? ওয়ানপ্লাস তাদের নতুন একটি মডেল নিয়ে কাজকর্ম শুরু করেছে বলে শোনা যাচ্ছে। সেই মডেলে মোবাইল গরম হওয়ার সমস্যা নিমেষে দূর হবে বলে দাবি করছে ওয়ানপ্লাস (OnePlus)।

OnePlus Ace 2 Pro নামে মডেলটি নিয়ে ইতিমধ্যেই মোবাইলপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। চিনে প্রথম মোবাইলটি লঞ্চ হবে। অগস্ট মাসেই এই মডেলটি বিশ্ববাজারে লঞ্চ করার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও লঞ্চের তারিখ সম্পর্কে এখনই কোনও সুনিশ্চিত ধারণা দেয়নি ওয়ানপ্লাস।

OnePlus Ace 2 Pro মডেলটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার্স হল এর কুলিং সিস্টেম। এতে অ্যারোস্পেস-গ্রেড ৩ডি (3D) কুলিং ফিচার ব্যবহার করা হচ্ছে। যা সর্বাধিক ভেপার চেম্বার অফার করবে। এই মডেল প্রথম যেখানে থাকছে ৩ডি কুলিং ফিচার। সেইসঙ্গে এই মডেলে যে ভেপার চেম্বার ব্যবহার করা হচ্ছে, তা আগের তুলনায় ৬০ শতাংশ বেশি ক্ষমতা সম্পন্ন।

শুধু কুলিং সিস্টেম নয়, অন্যান্য ফিচার্সও আপনাকে এই মডেলের দিকে ঝুঁকতে বাধ্য করবে। যেমন ধরা যাক, এই মডেলের প্রসেসর। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন সিরিজের উন্নত প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে। পাশাপাশি থাকছে জাম্বো স্টোরেজ। শোনা যাচ্ছে এতে ২৪ জিবি র‍্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ থাকবে।

মোবাইলে 1.5K রেজোলিউশন এবং 120 Hz রিফ্রেস রেট সমর্থিত AMOLED ডিসপ্লে থাকবে। মোবাইলের ক্যামেরার দিকেও নজর দিয়েছে ওয়ানপ্লাস। এতে ৫০ মেগাপিক্সেলের Sony IMX 890 প্রাইমারি সেন্সর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে বলে শোনা যাচ্ছে। সেইসঙ্গে থাকছে 5000 mAh ব্যাটারি ক্যাপাসিটি। আর ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে OnePlus Ace 2 Pro-তে।

আরও পড়ুন: হিরোকে টক্কর দিতে অগস্টেই আসছে হন্ডার নতুন বাইক! চমকের আভাস কোম্পানির


```