Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলমায় ফেরার পথে বিঘের পর বিঘে জমির আলুর নষ্ট করে দিল হাতির দল, হাহাকার চাষিদের

বৃহস্পতিবার রাতে ২৩ থেকে ২৫ টি হাতি সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দলটি ঢুকে পড়ে রাধানগর রেঞ্জের প্রকাশ ও উলিয়াড়া গ্রাম লাগোয়া বিস্তীর্ণ আলুর জমিতে।

দলমায় ফেরার পথে বিঘের পর বিঘে জমির আলুর নষ্ট করে দিল হাতির দল, হাহাকার চাষিদের

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 12 December 2025 19:25

দ্য় ওয়াল ব্যুরো, বাঁকুড়া: দলমায় ফেরার পথে বিঘের পর বিঘে জমির আলু নষ্ট করে দিল হাতির দল। বৃহস্পতিবার রাতে সোনামুখীর জঙ্গল পেরিয়ে ২৩ থেকে ২৫ টি হাতি ঢুকে পড়ে রাধানগর রেঞ্জের প্রকাশ ও উলিয়াড়া এলাকায়। সেখানে বিঘের পর বিঘে আলুর জমি নষ্ট করে হাতির দল। আলু তোলার ঠিক আগে এই তাণ্ডবে মাথায় হাত পড়েছে এলাকার চাষিদের।

প্রতি বছরের মতো চলতি বছরও অগস্ট মাসে খাবারের খোঁজে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে দফায় দফায় বাঁকুড়ায় ঢোকে হাতির দল। বন দফতরের খবর, প্রায় ৬৩ টি হাতি ঢুকে পড়েছিল বাঁকুড়ায়। বিষ্ণুপুর, সোনামুখী ও বেলিয়াতোড়ের জঙ্গল পেরিয়ে হাতির দল সটান হাজির হয় বড়জোড়ার পাবয়ার জঙ্গলে। সেখানে প্রায় ৪ মাস কাটিয়ে দিন দুই আগে হাতির দল ফিরতে শুরু করে পশ্চিম মেদিনীপুরের দিকে।

ফেরার পথে বৃহস্পতিবার রাতে ২৩ থেকে ২৫ টি হাতি সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দলটি ঢুকে পড়ে রাধানগর রেঞ্জের প্রকাশ ও উলিয়াড়া গ্রাম লাগোয়া বিস্তীর্ণ আলুর জমিতে। বিঘের পর বিঘে আলুর জমিতে রাতভর তাণ্ডব চালায় হাতির দলটি। আর কয়েক সপ্তাহের মধ্যেই পোখরাজ আলু জমি থেকে তুলতেন এলাকার চাষিরা। তার ঠিক আগে এমন ঘটনায় মাথায় হাত চাষিদের।

আলুচাষি বাসক পাল, জয়ন্ত বাউরিরা জানান, বিঘে প্রতি আলু চাষে খরচ হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। সমবায় ও স্থানীয় মহাজনদের কাছে ঋণ নিয়ে সেই টাকা জোগাড় করেছিলেন তাঁরা। পোখরাজ আলুর ফলনও হয়েছিল ভাল। কিন্তু ফসল তোলার ঠিক আগে এভাবে হাতির দলের তাণ্ডবে তাঁদের সমস্ত ফলন নষ্ট হয়ে গেছে। এখন কী করে ঋণ শোধ করবেন তা নিয়ে প্রবল দুশ্চিন্তায় পড়েছেন।


```