Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শ্রাবণ মাসের শেষ সোমবার, বহরমপুর-সাঁইথিয়া রাজ্যে সড়কে যেন কার্নিভাল!

শ্রাবণের শেষ সোমবারে বহরমপুর-সাঁইথিয়া রাজ্যে সড়কে যেন কার্নিভাল। শিব, কালী, বজরংবলী থেকে ছত্রপতি শিবাজী কে নেই শিবভক্তদের মহামিছিলে!

শ্রাবণ মাসের শেষ সোমবার, বহরমপুর-সাঁইথিয়া রাজ্যে সড়কে যেন কার্নিভাল!

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 11 August 2025 20:01

মুর্শিদাবাদ, মামিনুল ইসলাম

শ্রাবণের শেষ সোমবারে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে শিবভক্তদের ঢল নামল। বাঁকের নকশা বদলাতে শুরু করেছিল অনেক আগেই। সময়ের সঙ্গে মাটি থেকে প্লাস্টিকের ঘটের রমরমা বেড়েছে। গত কয়েক বছর ধরে রথে করে মূর্তি নিয়ে যাওয়ারও হিড়িক দেখা যাচ্ছিল। শ্রাবণের শেষ সোমবারে বহরমপুর-সাঁইথিয়া রাজ্যে সড়কে যেন কার্নিভাল। শিব, কালী, বজরংবলী থেকে ছত্রপতি শিবাজী কে নেই শিবভক্তদের মহামিছিলে!

শ্রাবণ মাসে মনস্কামনা পূরণ করবার লক্ষ্যে দূরদূরান্ত থেকে শিব ভক্তরা শিবের মাথায় জল ঢালার জন্য শৈবতীর্থের উদ্দেশ্যে রওনা দেন। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তেও দেখা গেল এক ছবি। রঘুনাথগঞ্জ থেকে বহরমপুর সর্বত্র গঙ্গায় স্নান করে শিবের মাথায় জল ঢালতে বাঁকে করে জল নিয়ে বীরভূম ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন শিব মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন ভক্তরা। ভিড় উপচে পড়েছে বীরভূমের প্রসিদ্ধ শিব মন্দির কলেশ্বর ও কান্দির রুদ্রদেব মন্দির, প্রাচীন বাঘডাঙ্গা পঞ্চমুখী শিব মন্দির সহ সংলগ্ন বিভিন্ন শিব মন্দিরে।

বেশ কয়েক বছর হল গোটা শ্রাবণমাস বজরংবলী, ছত্রপতি শিবাজী, শিব, দুর্গা, গণেশের মূর্তি নিয়ে শোভাযাত্রা দেখা যাচ্ছে। গেরুয়া পোশাকে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার চল দীর্ঘকালের। শ্রাবণের প্রতি সোমবার, বিশেষ করে শেষ সোমবার মুর্শিদাবাদ জেলার শিবনিবাসে ভক্তরা ভিড় জমান। টানা লম্বা রাস্তা ধরে ভক্তরা শিবমন্ত্র জপ করতে করতে শিবনিবাসের উদ্দেশে রওনা দেন। রাস্তার মাঝে এই সমস্ত ভক্তদের লুচি ও মিষ্টি খাওয়ানোরও ব্যবস্থা করে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন।

ভক্তদের মধ্যে বাচ্চা থেকে বৃদ্ধ যেমন আছেন, তেমনি আছেন মহিলারাও। কষ্ট সহ্য করে পায়ে হেঁটে শিব মন্দিরে উপস্থিত হচ্ছেন তাঁরা।


```