Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'চৈতন্যদেবের বাংলা ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার...' দোল পূর্ণিমায় নতুন শপথ নিলেন মমতা

মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মহাপ্রভুর সাম্যের বাণী। ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত কিংবা জাতি-ধর্মের বিভাজন ছাড়িয়ে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসাই ছিল তাঁর মূল শক্তি।

'চৈতন্যদেবের বাংলা ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার...' দোল পূর্ণিমায় নতুন শপথ নিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 March 2026 11:47

দ্য ওয়াল ব্যুরো: দোল পূর্ণিমার (Holi) রঙিন আবহে এদিনই পালিত হচ্ছে গৌর পূর্ণিমা - শ্রী চৈতন্যদেবের আবির্ভাব দিবস (Sri Chaitanya Mahaprabhu)। রঙের উৎসবের আনন্দের পাশাপাশি মানবতার কথা স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, চৈতন্যদেবের জীবনদর্শন গত পাঁচশো বছর ধরে বাংলাকে পথ দেখিয়েছে, আজও সেই আলো অমলিন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মহাপ্রভুর সাম্যের বাণী। ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত কিংবা জাতি-ধর্মের বিভাজন ছাড়িয়ে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসাই ছিল তাঁর মূল শক্তি। সেই প্রেম ও ঐক্যের দর্শনই বাংলার নবজাগরণের ভিত গড়েছিল - এমনটাই উল্লেখ করেন প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, “মহাপ্রভুর ধর্ম মানে মানবতার ধর্ম।”

এই উপলক্ষে রাজ্য সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপকে (Nabadwip) ‘হেরিটেজ টাউন’ হিসেবে গড়ে তোলার কাজ চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি মায়াপুরে ISKCON-এর তীর্থক্ষেত্রকে ঘিরে অবকাঠামো উন্নয়নে প্রায় ৭০০ একর জমির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার - এ তথ্যও সামনে আনেন তিনি।

দোল ও গৌর পূর্ণিমার যুগল উদযাপনে তাই এ বার্তা স্পষ্ট - ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখাই বাংলার দায়িত্ব। মুখ্যমন্ত্রী আহ্বান জানান, ধর্মনিরপেক্ষতা ও সহিষ্ণুতার যে ঐতিহ্য চৈতন্যদেবের বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল, তার উপর যেন কোনও আঁচ না পড়ে।

বিধানসভা ভোটের আবহে সোমবার বড় দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন সম্প্রীতির বার্তা দিয়েছিলেন, তেমনই ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে বিঁধেছেন তিনি। বলেন, “বিজেপি যত চক্রান্তই করুক, একটা ভোট থাকলেও ভবানীপুর থেকে আমিই জিতব।”

দোল উৎসবের আবহে তিনি মনে করিয়ে দেন, বাংলার সংস্কৃতি এবং সাধারণ মানুষের আবেগই তাঁর প্রধান শক্তি। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনায় তিনি যে বিন্দুমাত্র ভীত নন, তা বুঝিয়ে দিয়ে মমতা বলেন, চক্রান্ত করে কাউকে হারানো যায় না।


```