Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'একটা ভোট থাকলেও আমিই জিতব', ভবানীপুর নিয়ে আত্মবিশ্বাসী মমতা, 'রণং দেহি' কমিশনের বিরুদ্ধে

সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে কমিশন বাংলার গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করার চেষ্টা করছে। 

'একটা ভোট থাকলেও আমিই জিতব', ভবানীপুর নিয়ে আত্মবিশ্বাসী মমতা, 'রণং দেহি' কমিশনের বিরুদ্ধে

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 March 2026 18:35

দ্য ওয়াল ব্যুরো: দোল ও হোলির আবহে যখন চারদিকে উৎসবের মেজাজ, ঠিক তখনই রাজনীতির ময়দানে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) প্রাক-হোলি উৎসবের মঞ্চ থেকে একদিকে যেমন সম্প্রীতির বার্তা দিলেন, তেমনই ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে বিঁধলেন তিনি। বললেন, “বিজেপি যত চক্রান্তই করুক, একটা ভোট থাকলেও ভবানীপুর থেকে আমিই জিতব।”

কমিশনের বিরুদ্ধে ‘পক্ষপাত’ ও গণতন্ত্র হরণের অভিযোগ

এ দিন উৎসবের মেজাজেই 'রণং দেহি' তৃণমূল নেত্রী। সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে কমিশন বাংলার গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করার চেষ্টা করছে। মমতার কথায়, “নির্বাচন কমিশন সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। যাঁরা প্রকৃত ভোটার, তাঁদের নাম তালিকা থেকে সরিয়ে দিয়ে তড়িঘড়ি ভোট করাতে চাইছে তারা।” তিনি আরও যোগ করেন যে, বাংলার মানুষ সচেতন এবং তাঁরা ব্যালটেই এই অন্যায়ের যোগ্য জবাব দেবেন।

ভবানীপুরের অঙ্ক ও ভোটার তালিকায় ‘কারচুপি’

নিজের পুরনো এবং ঘরের কেন্দ্র ভবানীপুর নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যানের খতিয়ান তুলে ধরেন। তিনি মনে করিয়ে দেন, ভবানীপুর একটি ছোট কেন্দ্র, যেখানে ভোটার সংখ্যা প্রায় ২ লক্ষ ৬০ হাজার। মুখ্যমন্ত্রীর দাবি, অতীতে প্রায় ৪৪ হাজার ভোটারের নাম বাদ গিয়েছিল এই কেন্দ্র থেকে। এবারও প্রায় দু'-হাজার নতুন ভোটারের নাম তালিকাভুক্ত করা হয়নি।

মমতার অভিযোগ, মৃত ভোটারদের তালিকা সংশোধন থেকে শুরু করে প্রতিটি আইনি প্রক্রিয়ায় তাঁর দল প্রশাসনকে সহযোগিতা করেছে। তা সত্ত্বেও কেন বারবার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে তিনি কেন্দ্রের ওপর দায় চাপিয়েছেন।

বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার এখন সিবিআই-ইডির মতো এজেন্সি এবং নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে চাইছে। তবে দোল উৎসবের আবহে তিনি মনে করিয়ে দেন, বাংলার সংস্কৃতি এবং সাধারণ মানুষের আবেগই তাঁর প্রধান শক্তি। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনায় তিনি যে বিন্দুমাত্র ভীত নন, তা বুঝিয়ে দিয়ে মমতা বলেন, চক্রান্ত করে কাউকে হারানো যায় না।


```