Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

টাকা দিতে না পারায় মারধর, লকআপে ঢুকিয়ে দেওয়ার হুমকির অভিযোগ কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে

জানা গিয়েছে, ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন মিরাটি গ্রামের রবীন্দ্রনাথ ঘোষ। সেই অপরাধে কীর্ণাহার থানার ওসি শেখ আসরাফুল তাঁর কাছে এক লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ।

টাকা দিতে না পারায় মারধর, লকআপে ঢুকিয়ে দেওয়ার হুমকির অভিযোগ কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে

কীর্ণাহার থানা

শেষ আপডেট: 28 October 2024 20:31

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি তৈরি নিয়ে বিবাদ শুরু। চাওয়া হয় ১ লক্ষ টাকা। এমনই অভিযোগ উঠেছে কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে।

জানা গিয়েছে, ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন মিরাটি গ্রামের রবীন্দ্রনাথ ঘোষ। সেই অপরাধে কীর্ণাহার থানার ওসি শেখ আসরাফুল তাঁর কাছে এক লক্ষ টাকা দাবি করেন।

শুধু তাই নয়, শেষ পর্যন্ত কুড়ি হাজার টাকায় রফা হলেও দিতে দেরি করেন তিনি। এরপরেই তাঁকে থানায় তুলে নিয়ে ২৪ ঘণ্টা লকআপে আটকে রাখা হয় বলেও অভিযোগ ওঠে। 

ব্রাহ্মণপাড়ার বাসিন্দা রবীন্দ্রনাথের অভিযোগ, চাপে পড়ে ২০ হাজার টাকা দিতে হয়েছে তাঁকে। 'দিদিকে বলো'-তে ফোন করে গোটা ঘটনা জানাতেই টাকা ফেরতের আশ্বাস দেন বোলপুরের বিডিও।

এই অভিযোগ সামনে আসার দু'দিনের মাথায় ফের টাকা নেওয়ার অভিযোগ ওঠে থানার ওসির বিরুদ্ধে। ওসির নির্দেশে বিনা নোটিসে থানায় তুলে নিয়ে গিয়ে ৫০০০ টাকা চাওয়ার অভিযোগ আনেন রবীন্দ্রনাথ।

অন্যদিকে, কীর্ণাহার থানার জয়ন্তিপুর কলোনির বাসিন্দা ছবি দাসেরও অভিযোগ, ২০০০ টাকা দিয়ে সে যাত্রায় ছাড় মেলে তাঁর। এর পরপরই বীরভূমের পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন রবীন্দ্রনাথ ঘোষ ও ছবি দাস।

কীর্ণাহার থানার অভিযুক্ত ওসি আসরাফুল অবশ্য গোটা ব্যাপারটায় এখনই কিছু বলতে চাননি। 


```