Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

OBC Case: মুখ্যসচিব ও শিক্ষা সচিবের বিরুদ্ধেও আদালত অবমাননার মামলার আর্জি

ওবিসি তালিকা (OBC List) নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর মঙ্গলবার স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। 

OBC Case: মুখ্যসচিব ও শিক্ষা সচিবের বিরুদ্ধেও আদালত অবমাননার মামলার আর্জি

শেষ আপডেট: 19 June 2025 17:32


দ্য ওয়াল ব্যুরো: ওবিসি তালিকা (OBC List) নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর মঙ্গলবার স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তা সত্ত্বেও কলেজে ভর্তির পোর্টালে কীভাবে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির উল্লেখ রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।

এই মামলায় মুখ্যসচিব ও শিক্ষা সচিবের বিরুদ্ধেও আদালত অবমাননার মামলা রুজু করার আর্জি জানালেন আবেদনকারীরা। আগামীকাল অর্থাৎ শুক্রবার এ ব্যাপারে শুনানি হতে পারে। মামলাকারীদের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও রাজ্য পরিকল্পিতভাবে সেই নির্দেশকে অগ্রাহ্য করার জন্যই ভর্তির পোর্টালে ওবিসি ক্যাটাগরির উল্লেখ করেছে। তাই  মুখ্যসচিব ও শিক্ষা সচিবের বিরুদ্ধেও আদালত অবমাননার মামলা রুজু করার আর্জি জানিয়েছেন তাঁরা।

সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য। যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে অতীতে হাইকোর্ট জানিয়েছিল, 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না'।

এরপরই রাজ্যের তরফে নতুন করে সমীক্ষা করে ওবিসি নিয়ে সম্প্রতি ১৪০টি জনজাতিকে নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই বিজ্ঞপ্তিতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা এবং তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। তারপরই কলেজে ভর্তির পোর্টাল নিয়ে আদালত অবমাননার অভিযোগ উঠেছে।


```