
শেষ আপডেট: 22 February 2023 02:37
দ্য ওয়াল ব্যুরো: জোর করে মদ্যপান করিয়ে নার্সিং পড়ুয়া (Nursing student) এক ছাত্রীকে গণধর্ষণ করল তারই দুই বন্ধু।
বর্বরোচিত ঘটনাটি ঘটেছে কেরলের কোঝিকোড়ে গত শনিবার রাতে। নির্যাতিতা ছাত্রীর বাড়ি কেরলের এর্নাকুলামে। ওই ছাত্রী জানিয়েছে, ঘটনার দিন তার দুই বন্ধু নিজেদের ভাড়াবাড়িতে নিমন্ত্রণ জানিয়েছিল তাকে। বেশি কিছু না ভেবেই সেখানে চলে গিয়েছিল ওই ছাত্রী।
এরপর দুই অভিযুক্ত মিলে তাকে জোর করে মদ খাওয়ায় (forced to drink alcohol)। তরুণী নেশাচ্ছন্ন হয়ে পড়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়ার পর দুজনে মিলে গণধর্ষণ করে তাকে (gang-raped)। এরপর তারা ওই ছাত্রীকে ওখানেই ফেলে রেখে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
জ্ঞান ফেরার পর সব বুঝতে পেরে নিজের অন্যান্য বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে নির্যাতিতা ছাত্রী। তাদের সাহায্যেই ওখান থেকে পালিয়ে আসে সে। প্রাথমিকভাবে কাউকে কিছু জানায়নি নির্যাতিতা। তবে ক্লাস চলাকালীন ওই ছাত্রের আচরণে সন্দেহ হওয়ায় কলেজ কর্তৃপক্ষের তরফে একটি কাউন্সেলিং সেশনের আয়োজন করা হয়। সেখানেই সব কথা খুলে বলে নির্যাতিতা।
এরপরেই দুই অভিযোগের বিরুদ্ধে কাসাবা থানায় অভিযোগ জানানো হয়। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে দুই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনায় একটি গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে।