Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সাসপেন্ড হওয়ার পর এই প্রথম জনসমক্ষে বিজেপির বিধায়ক নূপুর শর্মা, এলেন 'ভ্যাক্সিন ওয়ার'-এর প্রচারে

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে বিজেপির বিধায়ক নূপুর শর্মা (Nupur Sharma) প্রবল আলোড়ন তুলেছিলেন রাজনৈতিক মহলে। মহম্মদকে নিয়ে তাঁর বিতর্কিত বক্তব্যের ফলে তুমুল হইচই হয়েছিল রাজনীতির অন্দরে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সারা দেশে। অবস্থা সামাল

সাসপেন্ড হওয়ার পর এই প্রথম জনসমক্ষে বিজেপির বিধায়ক নূপুর শর্মা, এলেন 'ভ্যাক্সিন ওয়ার'-এর প্রচারে

শেষ আপডেট: 25 September 2023 11:21

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে বিজেপির বিধায়ক নূপুর শর্মা (Nupur Sharma) প্রবল আলোড়ন তুলেছিলেন রাজনৈতিক মহলে। মহম্মদকে নিয়ে তাঁর বিতর্কিত বক্তব্যের ফলে তুমুল হইচই হয়েছিল রাজনীতির অন্দরে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সারা দেশে। অবস্থা সামাল দিতে শেষ পর্যন্ত বিজেপি সাসপেন্ড করে নূপুর শর্মাকে। দল থেকে সাসপেন্ড হওয়ার পর এই প্রথমবার জনসমক্ষে এলেন নূপুর শর্মা।

https://twitter.com/MeghUpdates/status/1705977394614706468?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1705977394614706468%7Ctwgr%5E579d602883a2d8bc4b70149cc95bcfe443e7b96e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fenglish%2Fthefreepressjournal-epaper-dhecf5ddffe11b4f36b496f4bee6e60122%2Fwatchnupursharmapromotesthevaccinewarindelhiinfirstpublicappearancesincesuspensionfrombjp-newsid-n540853932

সম্প্রতি 'ভ্যাক্সিন ওয়ার' ছবির প্রচারে তাকে (Nupur Sharma) দেখা গেল রবিবার। এদিন অবশ্য বেফাঁস কিছু বলেননি নূপুর। তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান কর্মকর্তাদের। 'ভারত মাতার জয়' বলে স্লোগান দেন। এরপরই নূপুর বলেন 'আমি জানি ইন্ডিয়া ঠিক পারবে'। তবে ইন্ডিয়া বলার পরই নিজেকে শুধরে নেন নুপূর, বলেন 'ভারত সফল হবেই'।

২০২১ সালে ইসলাম নবী মহম্মদকে নিয়ে কটুক্তি করেছিলেন নূপুর। এরপরই ক্ষোভের আগুনে জ্বলতে থাকে গোটা দেশ। সুপ্রিম কোর্ট থেকে ক্ষমা চাওয়ার কথা বলা হয় নূপুরকে। সেই সময়ে একের পর এক প্রাণহানির হুমকিও পেয়েছিলেন নূপুর। শুধু ভারত থেকেই নয়, বহু ইসলাম ধর্মী দেশ থেকেও নিন্দা করা হয়েছিল নূপুরের বক্তব্যের।

সেই ঘটনার পর থেকে প্রায় ১ বছরের বেশি সময়ে জনসমক্ষে দেখা যায়নি নূপুরকে। সুপ্রিম কোর্ট থেকে সেই সময়ে কোনও রকম গণমাধ্যমে মুখ দেখাতে বারণ করা হয়েছিল নূপুরকে। তবে সেসব এখন অতীত। রবিবার কথা বলার ক্ষেত্রে নূপুরকে অনেক বেশি সংযত দেখাল।

এশিয়ান গেমসে প্রথম সোনা এল ভারতের ঘরে, এয়ার রাইফেলে জয়ী পুরুষ দল


```