Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শরদ পাওয়ারের ডিগবাজি: নাগাল্যান্ডে বিজেপি জোটকে সমর্থন, ভিন্ন পথে নীতীশ

দ্য ওয়াল ব্যুরো: নাগাল্যান্ডে (Nagaland) ফের এনপিপি-বিজেপি (NPP-BJP) জোট সরকার (government) গঠন করেছে। গত মঙ্গলবার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নেফিয়ু রিও। ৬০ আসনের বিধানসভায় ৩৭ বিধায়কের স্বস্তিদায়ক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সরক

শরদ পাওয়ারের ডিগবাজি: নাগাল্যান্ডে বিজেপি জোটকে সমর্থন, ভিন্ন পথে নীতীশ

শেষ আপডেট: 9 March 2023 04:47

দ্য ওয়াল ব্যুরো: নাগাল্যান্ডে (Nagaland) ফের এনপিপি-বিজেপি (NPP-BJP) জোট সরকার (government) গঠন করেছে। গত মঙ্গলবার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নেফিয়ু রিও। ৬০ আসনের বিধানসভায় ৩৭ বিধায়কের স্বস্তিদায়ক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সরকারের। সেই সরকারকে আচমকা সমর্থনের সিদ্ধান্ত নিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, জাতীয় স্তরে যাঁকে বিজেপি বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ মুখ মনে করা হয়।

অন্যদিকে, বিপরীত সিদ্ধান্ত নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেডের জাতীয় আহ্বায়ক নীতীশ কুমার। উত্তরপূর্বের ওই রাজ্যে আগের বিধানসভায় জেডিইউ-র পাঁচ বিধায়ক বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। এবার জিতেছেন মাত্র একজন। তিনিও গতকাল এনপিপি-বিজেপি জোট সরকারকে সমর্থনের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী এবং বিধানসভার স্পিকারকে চিঠি দিয়েছেন। সেই খবর পাটনায় পৌঁছতে সঙ্গে সঙ্গে জেডিইউ-র নাগাল্যান্ড ইউনিট ভেঙে দিয়েছেন নীতীশ।

কিন্তু শরদ পাওয়ার হেঁটেছেন ঠিক ভিন্ন পথে। গত ৪ মার্চ এনসিপির সাত বিধায়কের বৈঠকে ঠিক হয় বিধানসভায় দল বিরোধী আসনে বসবে। দলের পরিষদীয় নেতা, হুইপ পদের জন্য নাম চূড়ান্ত করে ফেলা হয়। কিন্তু আচমকাই বুধবার রাতে পাওয়ার এনসিপির নাগাল্যান্ড ইউনিটকে জানিয়ে দেন, দল জোট সরকারকে সমর্থন করবে।

বর্ষীয়ান মারাঠি নেতার এই সিদ্ধান্ত ঘিরে রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। এনপিপি-বিজেপি জোট প্রকাশ্যে অন্তত পাওয়ারের পার্টির সমর্থন চায়নি। ৩৭ সদস্যের জোট ছাড়াও ছোট কিছু দলের সমর্থন রয়েছে সরকারের সঙ্গে। তারপরও না চাইতেই পাওয়ারের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত ঘিরে জল্পনা শুরু হয়েছে। মহারাষ্ট্রে প্রধান বিরোধী জোটের অন্যতম শরিক এনসিপি। কংগ্রেস-সহ জোটের বাকি শরিকেরা পাওয়ারের সিদ্ধান্তকে কীভাবে নেয় সেটাই দেখার।

যদিও সরকারিভাবে বলা হয়েছে, এনসিপি-র নাগাল্যান্ড ইউনিটই সরকারের পাশে থাকার প্রস্তাব দিয়েছিল। পাওয়ার তা অনুমোদন করেছেন। তবে এখনও স্পষ্ট নয় এনসিপি সরকারে যোগ দেবে নাকি বাইরে থেকে সমর্থন করবে।

এনসিপি-র নাগাল্যান্ডের নেতারা বলছেন, এলাকায় উন্নয়নের স্বার্থে সরকারের সঙ্গে থাকাই সঠিক বলে মনে করেছেন বিধায়কেরা। যদিও শোনা যাচ্ছে, একদল বিজেপি ও এনপিপি-র সঙ্গে বোঝাপড়া করে দলত্যাগে উদ্যোগী হয়েছিলেন। দলের ভাঙন আটকাতেই পাওয়ার সরকারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাতেও বিধায়কেরা দলে থাকবেন কি না তা নিয়ে সংশয়ে আছে পার্টি। পাওয়ারের দল বলা শুরু করেছে, নাগাল্যান্ডে সরকার এনপিপি-র। তারাই সংখ্যাগরিষ্ঠ পার্টি। বিজেপি তাদের শরিক। এনসিপি বিজেপিকে নয়, সমর্থন করছে এনপিপি-কে।

সাতসকালে ইনস্টাগ্রাম বিভ্রাট! বিশ্বজুড়ে বসে গেল পরিষেবা, সমস্যায় ব্যবহারকারীরা


```