Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুধু পশ্চিমবঙ্গ নয়, আলিপুরদুয়ারের সভায় মোদী বাংলাদেশ নিয়েও সরব হতে পারেন

বাংলাদেশে হিন্দুদের উপর নতুন করে হামলা শুরুর শুরুর মুখে প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের পশ্চিমবঙ্গ সফরকে তাই পড়শি দেশে বাড়তি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট মহল।

শুধু পশ্চিমবঙ্গ নয়, আলিপুরদুয়ারের সভায় মোদী বাংলাদেশ নিয়েও সরব হতে পারেন

নরেন্দ্র মোদী এবং ইউনুস

শেষ আপডেট: 29 May 2025 10:43

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বাংলাদেশের মানিকগঞ্জ জেলার (Manikgaunj district of Bangladesh) সদর উপজেলায় আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে একটি কালী মন্দিরের (fire in a Kali temple)। প্রতিমা-সহ মন্দিরের বিভিন্ন অংশ আগুনে নষ্ট হয়ে গিয়েছে। দুষ্কৃতীরা পরিকল্পিকভাবে এই হিন্দু মন্দিরে আগুন গিয়েছে বলে স্থানীয় মানুষের একাংশের অভিযোগ। প্রশাসনের বক্তব্য, নাশকতা, নাকি দুর্ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে।

গত বৃহস্পতিবার যশোরের অভয়নগরে (Abhaynagor of Jessor, Bangladesh) মতুয়া সম্প্রদায়ের (Matua community) কুড়িটির মতো বাড়িতে আগুন দেওয়া হয়। তার আগে হামলা, লুটপাট চালায় দুষ্কৃতীরা। অভয়নগরের ডহরমসিয়াহাটি গ্রামে সেদিন মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক উৎসব চলছিল। হামলাকারীরা পাঁচ-ছয়শো লোকের খাবার নষ্ট করে। ওই ঘটনার পরদিন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি দিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ (All India Motua Mahasangh)। মতুয়া সম্প্রদায়ের মানুষ মনে করিয়ে দিচ্ছেন, ২০২১-এ বাংলার বিধানসভার ভোট চলাকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে গিয়ে মতুয়া সম্প্রদায়ের সঙ্গে মিলিত হয়েছিলেন।

বাংলাদেশে হিন্দুদের উপর নতুন করে হামলা শুরুর মুখে প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের পশ্চিমবঙ্গ সফরকে তাই পড়শি দেশে বাড়তি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট মহল। এই সফরে তাঁর একমাত্র রাজনৈতিক কর্মসূচি বাংলাদেশের সীমান্ত ঘেঁষা আলিপুরদুয়ারের জনসভা। অপারেশন সিঁদুর (Operation Sindoor)-এর পর বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী প্রথম পশ্চিমবঙ্গে আসছেন।

আলিপুরদুয়ারের সভায় তিনি তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সুর চড়াবেন, বুধবার বিকালে নিজেই এক্স হ্যান্ডেলের পোস্টে তা স্পষ্ট করে দিয়েছেন। কেন্দ্রীয় সরকার বাংলার উন্নয়নে কীভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, ভাষণে তারও উল্লেখ থাকবে, পোস্টে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

তারপরও রাজনৈতিক ও প্রশাসনিক মহল মনে করছে, বৃহস্পতিবারের সভায় প্রধানমন্ত্রী শুধু বাংলা নয়, বাংলাদেশ নিয়েও মুখ খুলবেন। সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত (minorities safety and security) হওয়ার বিষয়টি বৃহস্পতিবারের সভায় তুলে ধরতে পারেন। গত মাসে ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্নদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী তাঁকে সংখ্যালঘুদের সুরক্ষা বিপন্ন হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছিলেন। তার আগে বিদেশমন্ত্রী, বিদেশ সচিব পর্যায়ের বৈঠকেও এই প্রসঙ্গ তোলে ভারত।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবারের সভার জন্য আলিপুরদুয়ারকে বেছে নেওয়ায় আরও একটি বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে। উত্তরবঙ্গের ওই জেলা থেকে ঢিল ছোড়া দূরে লালমণিরহাট জেলায় একটি পরিত্যাক্ত সামরিক বিমানঘাঁটি সচল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র ঢাকায় এক সাংবাদিক বৈঠকে লালমণিরহাট (Lalmonirhat airport, in Bangladesh) নিয়ে সেনা ও সরকারের পরিকল্পনার কথা জানান।

বাংলাদেশের একাধির সুত্র জানাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি বিশাল এলাকা জুড়ে তৈরি এই বিমানঘাঁটিটি চিনের সহায়তায় নতুন করে চালু করতে চাইছে মহম্মদ ইউনুস সরকার। লালমণিরহাট থেকে শিলিগুড়ির অদূরে অবস্থিত ‘চিকেন নেক’ (Chicken neck)-এর দূরত্ব মাত্র দেড়শো কিলোমিটার। আকাশপথের দূরত্ব হিসাবে যা কিছুই না। নিরাপত্তার ঝুঁকির কারণেই ভারত ওই বিমান বন্দরটিকে সামরিক ঘাঁটি হিসাবে চালু করা নিয়ে অতীতে একাধিকবার আপত্তি জানিয়েছে। আপত্তি উড়িয়ে অগ্রসর হচ্ছে ইউনুস সরকার। অনেকেই মনে করছেন, নাম না করেও প্রধানমন্ত্রী বৃহস্পতিবারের সভা থেকে বাংলাদেশের ভারত বিরোধী তৎপরতা নিয়ে সরব হতে পারেন।

লালমণিরহাট নিয়ে বাংলাদেশ সরকারের নতুন অবস্থান আঁচ করে ভারতও ত্রিপুরায় কৈলাশহর বিমানঘাঁটি নতুন করে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় বিমানবাহিনীর এই বিমানঘাঁটি থেকে ঢিল ছোড়া দূরে অবস্থিত বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটের মতো জেলা। এমনকী রাজধানী ঢাকার দূরত্বও সামান্যই।

এর পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরে সরকারি ও বেসরকারি মহল থেকে ভারত বিরোধী কথা নিয়েও নয়াদিল্লি বিরক্ত। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির (North-Eastern states of India) অবস্থানগত সমস্যার কথা বারে বারে তুলে ধরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করছেন বলে নয়াদিল্লি মনে করে। চিন সফরে গিয়ে ইউনুস এই ব্যাপারে মুখ খোলায় বিরক্ত ভারত সরকার। ব্যাঙ্ককের বৈঠকে এই ব্যাপারেও নাম না করে ইউনুসকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে প্রধানমন্ত্রী বলেন, দু-দেশে উত্তেজনা তৈরি করতে পারে, এমন কোনও কথা দায়িত্বশীল পদে আসীন ব্যক্তিদের থাকা উচিত নয়। তারপরও ইউনুস অন্তত তিনবার ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি নিয়ে অস্বস্তিকর মন্তব্য করেছেন।

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বৃহস্পতিবারের জনসভা থেকে অপারেশন সিঁদুর প্রসঙ্গে পাকিস্তানকে আক্রমণ শানানোর পাশাপাশি নাম না করে হলেও বাংলাদেশের বিরুদ্ধে মুখ খুলবেন বলে মনে করছেন রাজনৈতিক ও প্রশাসনিক মহল।


```