Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

কেবল ট্যাবেরই নয়, হ্যাকারদের অ্যাকাউন্টে গেছে সরকারের অন্য প্রকল্পের টাকাও! বিস্ফোরক তথ্য

শুধু 'তরুণের স্বপ্ন' নয়, 'লক্ষ্মীর ভাণ্ডার', 'কৃষক বন্ধু', 'বার্ধক্য ভাতা'-সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকাও নাকি ভোক্তারদের কাছে না পৌঁছে চলে গিয়েছে প্রতারকদের অ্যাকাউন্টে।

কেবল ট্যাবেরই নয়, হ্যাকারদের অ্যাকাউন্টে গেছে সরকারের অন্য প্রকল্পের টাকাও! বিস্ফোরক তথ্য

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 November 2024 17:06

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষা পোর্টাল হ্যাক করে পূর্ব মেদিনীপুরের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নম্বর সরিয়ে নিজেদের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছিল হ্যাকাররা। ফলে, অক্টোবর মাসের গোড়ায় রাজ্য সরকার ছেলে-মেয়েদের টাকা ট্রান্সফার করতেই ওই ৭০ জনের বরাদ্দ ৭ লক্ষ টাকা চলে যায় হ্যাকারদের অ্যাকাউন্টে। 

শুধু 'তরুণের স্বপ্ন' নয়, 'লক্ষ্মীর ভাণ্ডার', 'কৃষক বন্ধু', 'বার্ধক্য ভাতা'-সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকাও নাকি ভোক্তারদের কাছে না পৌঁছে চলে গিয়েছে প্রতারকদের অ্যাকাউন্টে। ঘটনার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দারা।

জানা যাচ্ছে এখনও পর্যন্ত ২২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে পুলিশ। ফ্রিজ করা হয়েছে ৮৪টি অ্যাকাউন্ট। অনেকেই এই ব্যাপারে আশঙ্কা প্রকাশ করছেন। তাঁদের চিন্তা একটাই, হ্যাকারদের হাতে কি তাহলে ভোক্তাদের ব্যক্তিগত তথ্যও চলে গিয়েছে? 

এ ব্যাপারে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। সিপিএম-এর মহম্মদ সেলিম বলেন, 'এসব হ্যাকারের কথা বাজে কথা। আসলে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে। পুলিশের যদি ক্ষমতা থাকে তাহলে এই সত্যিটা তদন্ত করে সামনে আনুক।'

অন্যদিকে বিজেপির সজল ঘোষ বলেন, 'রাজ্যটা চোরে ভর্তি হয়ে গিয়েছে। কেন্দ্রের টাকা বন্ধ হয়ে গিয়েছে। এবার তাই হ্যাকারদের নামে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা চুরি করছে।'


```