
শেষ আপডেট: 17 June 2023 11:35
দ্য ওয়াল ব্যুরো: দেশের নাগরিকদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণের ক্ষেত্রে বারবারই কড়া মনোভাব রেখেছে মোদী সরকার। আধার ও প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। বারবার এই সংযুক্তিকরণের সময় বাড়িয়েছে কেন্দ্র সরকার।
শেষবার মোদী সরকার এই সংযুক্তিকরণের সময় বাড়িয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত করেছে। অর্থাৎ হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। যাঁরা এই তারিখের মধ্যে আধারের সাথে তাঁদের প্যান লিঙ্ক করবেন তাঁদের ফাইন ভরতে হবে আরও ১০০০ টাকা। তাই দেরি না করে আজই লিঙ্ক করে ফেলুন।
যাঁরা এখনও এই 'সংযুক্তিকরণ' প্রক্রিয়া করেননি, তাঁদের নীচের স্টেপ অনুসরণ করে বাড়িতে বসেই এই কাজ মিটিয়ে নিতে পারবেন---
আপনি যদি এখনও না করে থাকেন এই সংযুক্তিকরণ তাহলে অবিলম্বে করে ফেলুন এই জরুরি কাজটি।
প্রসঙ্গত, ২০১৯-এর অর্থ বিলে, আয়কর বিভাগের কাছে আধার-প্যান সংযুক্ত নয় এমন প্যান কার্ড বাতিল করার ক্ষমতা দেওয়া হয়। সেই ক্ষমতার বলে সব ভারতীয়কে এই এক ছাতার তলায় আনার কথা ঘোষণা করা হয়েছিল।