Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'একটাও প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না', কদমতলার ওয়ার রুম থেকে বার্তা ফিরহাদের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, গত তিন দিনে এক কোটি ২৫ লক্ষ নাম ‘হঠাৎ’ যোগ হয়েছে ভোটার তালিকায়। তাঁর দাবি, এত বড় সংখ্যার অন্তর্ভুক্তির পেছনে তদন্ত করা উচিত সিবিআই–এর।

'একটাও প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না', কদমতলার ওয়ার রুম থেকে বার্তা ফিরহাদের

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 December 2025 20:06

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) ইস্যুতে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়তেই মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের কদমতলায় খোলা হয়েছে বিশেষ ওয়ার রুম (Kadamtala's war room, Howrah)। ভোটার তালিকা সংশোধন পর্বে সাধারণ মানুষকে সাহায্য করতেই এই উদ্যোগ। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটের পর সেখানে পৌঁছান পূর্ত ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

ওয়ার রুমে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে ফিরহাদের স্পষ্ট বার্তা, “বাংলার একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে দেব না (Not a single genuine voter will be left out)।” খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে কোন কোন পর্যায়ে কীভাবে নজরদারি করতে হবে, তাও বুঝিয়ে দেন মন্ত্রী।

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, গত তিন দিনে এক কোটি ২৫ লক্ষ নাম ‘হঠাৎ’ যোগ হয়েছে ভোটার তালিকায়। তাঁর দাবি, এত বড় সংখ্যার অন্তর্ভুক্তির পেছনে তদন্ত করা উচিত সিবিআই–এর। ওই মন্তব্যের জবাবে ফিরহাদের কটাক্ষ, “নাচতে না জানলে উঠোনের দোষ। আগে থেকেই বুঝে গিয়েছে হেরে যাবে, তাই অজুহাত বানাচ্ছে, দিল্লির বসেদের খুশি করার জন্য।”

অন্যদিকে সিপিএম নেতা শমীক লাহিড়ীর অভিযোগ— মৃত ভোটারদের নাম বাদ দিতে বাধা দিচ্ছে তৃণমূল। সেই প্রেক্ষিতেও ফিরহাদের তির্যক মন্তব্য, “বামেদের ভোট তো বিজেপিতে গিয়েছিল। ওদের বোঝাপড়া আছে। সিপিএম এখন শূন্য। তাই ভুলভাল কথা বলছে।”

২০২১–এ যেমন মানুষ তৃণমূলের হাতে ম্যান্ডেট দিয়েছে, ২০২৬–এও সেই আস্থা বজায় থাকবে বলেই দাবি করেন তিনি। তবে হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খোলেননি ফিরহাদ।

রাজনৈতিক চাপানউতোরের মাঝেই কদমতলার ওয়ার রুমে দলের স্পষ্ট লক্ষ্য— প্রকৃত ভোটারদের পাশে থাকা।


```