দক্ষিণেশ্বরে মহিলা হোমগার্ডকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে
দ্য ওয়াল ব্যুরোঃ এক মহিলা হোমগার্ডকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণেশ্বর (dakshineswar) ফাঁড়ির এক এএসআইয়ের বিরুদ্ধে। ওই অস্থায়ী মহিলা হোমগার্ড দীর্ঘদিন ধরে হেনস্থার শিকার হয়ে অবশেষে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন (sexual assault
শেষ আপডেট: 30 August 2021 16:34
দ্য ওয়াল ব্যুরোঃ এক মহিলা হোমগার্ডকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণেশ্বর (dakshineswar) ফাঁড়ির এক এএসআইয়ের বিরুদ্ধে। ওই অস্থায়ী মহিলা হোমগার্ড দীর্ঘদিন ধরে হেনস্থার শিকার হয়ে অবশেষে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন (sexual assault)।
নির্যাতিতার দাবি, দক্ষিণেশ্বর ফাঁড়ির ওই এএসআই তাঁকে প্রায়ই ফোন করে উত্যক্ত করতেন। ভিডিও কল করে অশালীন আচরণ করতেন। দীর্ঘ দিন ধরেই চলছিল এই মানসিক নির্যাতন। তাঁর প্রস্তাবে সাড়া না দেওয়ায় এখন ওই এএসআই তাঁকে হুমকি দিতে শুরু করেছেন বলেও অভিযোগ ওই মহিলা হোমগার্ডের। তাতে যথেষ্ট আতঙ্কিত নির্যাতিতা।
আরও পড়ুনঃ কলকাতায় মা-বোনকে কোপাল যুবক, রিজেন্ট পার্কে রক্তারক্তি
একটি ভিডিও কল রেকর্ডে দেখা যাচ্ছে, ওই এএসআই মহিলাকে অশ্লীল প্রস্তাব দিচ্ছেন। ওই মহিলা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। যদিও এই ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।
নির্যাতিতা জানান দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে এমন অভব্য আচরণ চলছিল। তাতে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি।
বেলঘড়িয়া থানার পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তাঁরা ওই এএসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ঘটনার সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'