Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

পণের দাবিতে স্ত্রী ও ৩ বছরের মেয়েকে পুড়িয়ে মারল যুবক! গ্রেফতার অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: পণের দাবিতে স্ত্রী ও সন্তানকে পুড়িয়ে মারার (Woman and Daughter Set On Fire) অভিযোগ উঠল স্বামী এবং শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। অভিযুক্ত গ্রেফতার করেছে পুলিশ (husband arrested)। ঘটনাটি ঘটেছে রবিবার উত্তরপ্রদেশের সুলতা

পণের দাবিতে স্ত্রী ও ৩ বছরের মেয়েকে পুড়িয়ে মারল যুবক! গ্রেফতার অভিযুক্ত

শেষ আপডেট: 12 December 2022 03:01

দ্য ওয়াল ব্যুরো: পণের দাবিতে স্ত্রী ও সন্তানকে পুড়িয়ে মারার (Woman and Daughter Set On Fire) অভিযোগ উঠল স্বামী এবং শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। অভিযুক্ত গ্রেফতার করেছে পুলিশ (husband arrested)।

ঘটনাটি ঘটেছে রবিবার উত্তরপ্রদেশের সুলতানপুরের তাবাক্কাপুর নাগরা এলাকায়। অভিযুক্ত যুবকের নাম অরবিন্দ চৌরাশিয়া। সূত্রের খবর, ২০১৮ সালের ১২ মে অরবিন্দর সঙ্গে বিয়ে হয়েছিল লক্ষ্মী নামে এক তরুণীর। ,দম্পতির ৩ বছর বয়সি একটি কন্যাও ছিল, যার নাম ঋদ্ধি।

লক্ষ্মীর মা বরফাদেবী জানিয়েছেন, বিয়ের পর থেকেই লক্ষ্মীর উপর পণের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকের অত্যাচার লেগেই থাকত। তাঁকে মারধরও করা হত বলে দাবি করেছেন তিনি।

তিনি জানিয়েছেন, রবিবার একই কারণে লক্ষ্মীর উপর অত্যাচার করতে শুরু করে অরবিন্দ ও তার বাবা-মা। শেষে স্ত্রীর আগে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত। এমনকী, নিজেদের ৩ বছরের মেয়েকেও ছাড়েনি সে। ঋদ্ধিকেও পুড়িয়ে দেয় অরবিন্দ ও তার বাড়ির লোকজন। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সি লক্ষ্মী এবং ঋদ্ধির।

ঘটনার পরেই অরবিন্দ ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন বরফাদেবী। তাঁর অভিযোগের ভিত্তিতে অরবিন্দকে রবিবারে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

বর্ধমান স্টেশনে ট্রেন থেকে উদ্ধার প্রায় ২ কোটি টাকার সোনা! গ্রেফতার ২ জন


```