
শেষ আপডেট: 19 March 2023 02:54
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সকাল থেকে খোঁজ নেই স্ত্রী (wife)-কন্যার। এদিক ওদিক খুঁজেও তাঁদের পাননি যুবক (husband)। হঠাৎই সেইসময় বেজে ওঠে মোবাইল। দেখেন, স্ত্রী ফোন করেছেন। কিন্তু ফোন রিসিভ করতেই বড় ধাক্কা! যুবক জানতে পারলেন, তাঁর এক বন্ধুর সঙ্গেই পালিয়ে গিয়েছেন স্ত্রী। সঙ্গে নিয়ে গিয়েছেন আড়াই বছরের মেয়েকেও। ফোন করে তিনি বলেন, "থানা পুলিশের কোনও দরকার নেই। আমি আমার মনের মানুষের সঙ্গে ঘর ছেড়েছি। তুমি অন্য মেয়ে দেখে বিয়ে করো।" শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তমলুকের ময়না (Mayna) থানা এলাকার মিরিকপুর গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, ওই বধূর বাপের বাড়ি দক্ষিণ ময়না গ্রামে। বছর চারেক আগে ওই যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। এদিকে সেই যুবক থাকেন হুগলির রিষড়ায়। সেখানেই একটি চটকলে কাজ করেন তিনি। এদিকে সেখানে তাঁর গ্রামের এক বন্ধুও কাজ করতেন। সেই বন্ধু হামেশাই যাতায়াত করতেন এর বাড়িরিতে।সেই সূত্রেই যুবকের স্ত্রী'র সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর গোপনে তাঁরা বাড়ি ছাড়ার ছক কষে। সেই অনুযায়ী গত বৃহস্পতিবার আড়াই বছরের কন্যাকে নিয়ে নিজের বাপের বাড়িতে যান ওই মহিলা। এরপর শুক্রবার মেয়েকে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বের হন।
সেই শেষবার। এরপর আর তাঁর খোঁজ মেলেনি। বাড়ি থেকে মেয়েকে নিয়ে উধাও হয়ে যাওয়া নিয়ে চিন্তায় পড়ে যায় সেই মহিলার পরিবারও। তাঁরাই শ্বশুরবাড়িতে ফোন করে খবর দেন। অবশেষে সন্ধেবেলা স্বামীকে ফোন করে ওই মহিলা। তিনি বলেন, "আমাকে খোঁজার কোনও দরকার নেই। আমি মনের মানুষের কাছে চলে এসেছি। ওঁর সঙ্গেই ঘর ছেড়েছি। হায়দরাবাদে গিয়ে নতুন সংসার পাতব।"
এদিকে ফোন পাওয়ার পরও শুক্রবার সন্ধের পর এই গ্রাম, ওই গ্রাম খোঁজাখুঁজি করেন মহিলার স্বামী-সহ শ্বশুরবাড়ি এবং বাপেরবাড়ির লোকজনরা। কিন্তু কোথাও তাঁদের খুঁজে না পেয়ে পর শনিবার সকালে ময়না থানায় মিসিং ডায়েরি করতে যান। সেইসময় আবারও স্বামীকে ফোন করেন ওই বধূ। একেবারে স্পষ্ট করে জানিয়ে দেন, এসব থানা-পুলিশের কোনও দরকার নেই। তিনি আর ফিরবেন না। বরং আবার বিয়ে করুক স্বামী।
থানায় মিসিং ডায়েরি করার সময় ওই পরিবারের সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বুদ্ধদেব পড়্যা। পরে এই ঘটনা নিয়ে তিনি বলেন, "বৌমার মুখে এমন কথা শুনে থানার ভিতরেই কান্নায় ভেঙে পড়েন মহিলার শ্বশুর। কারণ, বৌমা তো একা যাননি। সঙ্গে নিয়ে গিয়েছেন তাঁর আড়াই বছরের মেয়েকেও। এদিকে দাদু নাতনি অন্ত প্রাণ। নাতনির শোকে পড়ায় খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছেন ওই প্রৌঢ়। তবে ময়না থানার পুলিশ জানিয়েছে, মিসিং ডায়েরি করার পরই ওই মহিলা এবং তাঁর মেয়ের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খোঁজ চলছে সেই যুবকেরও, যার সঙ্গে পালিয়েছেন মহিলা।
পাওনা টাকা চাইতে গিয়ে গ্রেফতার, জেলে মৃত্যু, ঘটনাকে ঘিরে রণক্ষেত্র নিউটাউন