Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

লিলুয়ায় স্বামীকে পিটিয়ে খুন! অভিযুক্ত স্ত্রী আর তাঁর প্রেমিক

দ্য ওয়াল ব্যুরো: স্বামীকে পিটিয়ে খুন (Murder) করার অভিযোগ উঠল খোদ স্ত্রী্র বিরুদ্ধে। সঙ্গী প্রেমিক। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লিলুয়ায় (Lilua)। লাদাখে সেনা-কল্যাণ প্রকল্পের

লিলুয়ায় স্বামীকে পিটিয়ে খুন! অভিযুক্ত স্ত্রী আর তাঁর প্রেমিক

শেষ আপডেট: 19 September 2021 06:51

দ্য ওয়াল ব্যুরো: স্বামীকে পিটিয়ে খুন (Murder) করার অভিযোগ উঠল খোদ স্ত্রী্র বিরুদ্ধে। সঙ্গী প্রেমিক। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লিলুয়ায় (Lilua)। লাদাখে সেনা-কল্যাণ প্রকল্পের কাজ থমকে, দায় এড়াতে দোষারোপে ব্যস্ত দুই মন্ত্রক ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার লিলুয়ার আনন্দনগর সুকান্ত পল্লি এলাকায়। শনিবার সেখান থেকে উদ্ধার করা হয় বছর ২৫-এর এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল। দাম্পত্য কলহ প্রায়ই মাত্রাছাড়া হয়ে যেত। স্থানীয়রা এও জানিয়েছেন ওই পাড়ারই এক যুবকের সঙ্গে মহিলার বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। তা নিয়েই অশান্তি লেগে ছিল সংসারে। শনিবার রক্তাক্ত অবস্থায় যুবককে তাঁর বাড়ির কাছে পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথা থেঁতলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মৃতের স্ত্রী অবশ্য জানাচ্ছেন, স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল তাঁর। পরে পাশের ঘরে হঠাৎই নাকি স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখেন তিনি। সেখান থেকে নামাতে গিয়ে পড়ে মাথা থেঁতলে গিয়েছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মহিলার প্রেমিকের দিকেও অভিযোগের আঙুল উঠেছে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ডাক্তারররা জানিয়েছেন, মৃতের গলায় ফাঁসের দাগ রয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে লিলুয়া থানার পুলিশ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```