Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কীসের দাম বাড়ছে, কমছে কোন কোন জিনিসের

দ্য ওয়াল ব্যুরো: বাজেটে  আমজনতার প্রধান আগ্রহের বিষয় একটিই, কোন জিনিসের দান বাড়ছে। সস্তাই বা হচ্ছে কোন জিনিস। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শুক্রবারের বাজেটে পেট্রল ও ডিজেলে এক টাকা করে সেস বাড়িয়েছেন। ফলে অতি প্রয়োজনীয় ওই দুই জ্বালানির মূল্য

কীসের দাম বাড়ছে, কমছে কোন কোন জিনিসের

শেষ আপডেট: 5 July 2019 09:48

দ্য ওয়াল ব্যুরো: বাজেটে  আমজনতার প্রধান আগ্রহের বিষয় একটিই, কোন জিনিসের দান বাড়ছে। সস্তাই বা হচ্ছে কোন জিনিস। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শুক্রবারের বাজেটে পেট্রল ও ডিজেলে এক টাকা করে সেস বাড়িয়েছেন। ফলে অতি প্রয়োজনীয় ওই দুই জ্বালানির মূল্য অবশ্যই বাড়বে। সোনার ওপরে এখন আমদানি শুল্ক নেওয়া হয় ১০ শতাংশ। বাজেটে শুল্ক বেড়ে হয়েছে ১২.৫ শতাংশ। এর ফলে ওই মূল্যবান ধাতুর দাম বাড়বে। এছাড়া টাইলস, ভিনাইল ফ্লোরিং, গাড়ির যন্ত্রাংশ, কয়েক ধরনের কৃত্রিম রবার, ডিজিট্যাল ও ভিডিও রেকর্ডার এবং সিসিটিভি ক্যামেরার ওপরে বাসিক কাস্টমস ডিউটি বাড়ানো হয়েছে। ৬৫ মিলিমিটারের বেশি দৈর্ঘের সিগারেটের ওপরে শুল্ক বাড়ানো হয়েছে। খৈনি, জর্দা ও তামাকজাত অন্যান্য পণ্যের ওপরেও শুল্ক বেড়েছে। এর পাশাপাশি দেশের অভ্যন্তরে নানা পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য কয়েকটি কাঁচামাল ও মূলধনী পণ্যের ওপরে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। তার মধ্যে আছে ইথিলিন ডাই ক্লোরাইড, প্রপিলিন অক্সাইড, ন্যাপথা, উল ফাইবার এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি। বাজেটের পরে যে জিনিসগুলির দাম বাড়বে, তার মধ্যে আছে পেট্রল, ডিজেল, সোনা, আমদানি করা বই, পিভিসি, ভিনাইল ফ্লোরিং, মেটাল ফিটিং, গাড়ির যন্ত্রাংশ, কয়েক ধরনের কৃত্রিম রবার, মার্বেলের স্ল্যাব, অপটিক্যাল ফাইবারের কেবল, সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা, সিগারেট। সস্তা হচ্ছে ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি ও বিদ্যুৎচালিত গাড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই বাজেট একুশ শতকে ভারতীয় অর্থনীতির বিকাশ ত্বরাণ্বিত করবে।

```