Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আবহাওয়ার বড় বদলের পূর্বাভাস, ইদের দিন বৃষ্টি হবে দক্ষিণের ৮ জেলায়, শিলাবৃষ্টি পাহাড়ে

দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়ার (weather) ফের ভোলবদল হতে চলেছে। তবে এখনই গরম থেকে রেহাই নেই। আজ ও আগামী দুই দিন দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তবে শুক্রবার থেকেই আবহাওয়ার গতিপ্রকৃতি বদলাতে থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ

আবহাওয়ার বড় বদলের পূর্বাভাস, ইদের দিন বৃষ্টি হবে দক্ষিণের ৮ জেলায়, শিলাবৃষ্টি পাহাড়ে

শেষ আপডেট: 19 April 2023 04:22

দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়ার (weather) ফের ভোলবদল হতে চলেছে। তবে এখনই গরম থেকে রেহাই নেই। আজ ও আগামী দুই দিন দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তবে শুক্রবার থেকেই আবহাওয়ার গতিপ্রকৃতি বদলাতে থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের আট জেলায়। শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

খনই কালবৈশাখী বা ঝেঁপে বৃষ্টির মতো আশার আলো দেখাতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। উপকূলের জেলা সহ তিন চার জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। কলকাতায় গতকালই ৪০ ডিগ্রি ছুঁয়েছে পারদ। বেলা বাড়লে লু বইছে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯. ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। প্রবল তাপপ্রবাহ হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। তীব্র গরম থেকে এখনই মুক্তি নেই কলকাতার। 

হাওয়া অফিসের পূর্বাভাস, ইদের দিন বৃষ্টি হতে পারে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বাকি জেলাতে মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবারেই আবহাওয়ার বদল হতে পারে উপকূলের জেলাগুলিতে।

মাফিয়ারানি আতিকের স্ত্রী শায়িস্তা এখন 'মোস্ট ওয়ান্টেড', মাথার দাম ৫০ হাজার, কী কী কাণ্ড ঘটিয়েছেন?

উত্তরবঙ্গে আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টি হতে পারে। তবে মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে।

বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস। শুক্রবারেও হালকা বৃষ্টি সম্ভাবনা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের নীচের জেলাগুলিতেও তাপমাত্রা কমবে বৃহস্পতিবার থেকে। রবিবার থেকে মঙ্গলবার অবধি ঝেঁপে বৃষ্টি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরেও।


```