Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

আজ দিনভর বৃষ্টি, ঝমঝমিয়ে নামবে কালও, মেঘ কাটবে কালীপুজোয়, স্বস্তির কথা জানাল হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজো কি পুরোপুরি মাটি হবে বৃষ্টিতে! বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে ম্লান হবে আলোর উৎসব? আকাশের সঙ্গে সঙ্গে মুখ ভার ছিল বাজি ব্যবসায়ীদেরও। চিন্তার মেঘ ঘনিয়েছিল পুজো উদ্যোক্তাদের মনেও। তবে কিছুটা স্বস্তির কথা জানিয়েছে আলিপু

আজ দিনভর বৃষ্টি, ঝমঝমিয়ে নামবে কালও, মেঘ কাটবে কালীপুজোয়, স্বস্তির কথা জানাল হাওয়া অফিস

শেষ আপডেট: 23 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজো কি পুরোপুরি মাটি হবে বৃষ্টিতে! বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে ম্লান হবে আলোর উৎসব? আকাশের সঙ্গে সঙ্গে মুখ ভার ছিল বাজি ব্যবসায়ীদেরও। চিন্তার মেঘ ঘনিয়েছিল পুজো উদ্যোক্তাদের মনেও। তবে কিছুটা স্বস্তির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ এবং আগামীকাল বৃষ্টি হলেও, দুর্যোগের মেঘ কাটবে শনিবার থেকে। কালীপুজোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। হাওয়া অফিস জানিয়েছে, ২৪ এবং ২৫ অক্টোবর বৃষ্টি হবে রাজ্যে। ২৬ তারিখ থেকে পরিস্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে পিছু হটবে নিম্নচাপ। ২৭ তারিখ অর্থাৎ কালীপুজোর দিন বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। মেঘও কেটে যাবে। ঝলমলে দিনে যতখুশি বাজি পোড়াতে পারবেন শহরবাসী। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ ঘনিয়েছে তার অভিমুখ অন্ধ্রপ্রদেশ ও ছত্তীসগড়ের দিকে। এই নিম্নচাপ বলয়ের জেরে সক্রিয় উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। ফলে বৃষ্টির দাপটের সঙ্গে উত্তুরে হাওয়ার দমকও রয়েছে। গতকাল থেকে তাপমাত্রার পারদ নেমেছে। ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। আবহবিদরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ বিভিন্ন জেলায়। বিকেলের পর থেকে শহরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাপট দেখা যাবে পশ্চিমের জেলাগুলিতেও। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কিছুটা কম হলেও আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুরেও এ দিন বৃষ্টির দাপট দেখা যাবে খুব বেশি। দোসর হবে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের আগামী দু'দিন সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আবহবিদরা বলছেন, শনিবার থেকে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে আসবে। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা... https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%89%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%93-%e0%a6%a4%e0%a7%8e%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be/

```