Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

টেট দিতে তিনি কি দুবাই যাবেন? ভাইরাল অ্যাডমিট কার্ডকে ভুয়ো বললেন অয়ন

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: টেট পরীক্ষার্থীর (TET Examine) নাম অয়ন কোলে। বাড়ি হুগলির (Hooghly) মগড়ায়। আগামী ১১ ডিসেম্বর পরীক্ষা দিতে তাঁকে নাকি যেতে হবে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে (Dubai)! সোশ্যাল মিডিয়ায় (Social Media) অয়ন কোলের নাম ও ছবি

টেট দিতে তিনি কি দুবাই যাবেন? ভাইরাল অ্যাডমিট কার্ডকে ভুয়ো বললেন অয়ন

শেষ আপডেট: 3 December 2022 07:49

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: টেট পরীক্ষার্থীর (TET Examine) নাম অয়ন কোলে। বাড়ি হুগলির (Hooghly) মগড়ায়। আগামী ১১ ডিসেম্বর পরীক্ষা দিতে তাঁকে নাকি যেতে হবে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে (Dubai)! সোশ্যাল মিডিয়ায় (Social Media) অয়ন কোলের নাম ও ছবি দেওয়া টেটের (TET) একটি অ্যাডমিট (Admit Card) ঘুরে বেড়াচ্ছে। তা থেকেই এমন তথ্য জানা গিয়েছে। সেখানে পরীক্ষাকেন্দ্র হিসেবে এইচসিটি মেন কলেজ, দুবাইয়ের নাম দেওয়া আছে। যদিও অয়ন কোলে নিজে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো তাঁর অ্যাডমিট কার্ডটি 'ভুয়ো' (Fake Admit Card)।

শুধু অয়ন নয়, মিমো ঘোষ নামে এক টেট পরীক্ষার্থীর সিট বাংলাদেশে পড়েছে এমন অ্যাডমিট কার্ড‌ও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কাঠগড়ায় তুলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও অয়ন কোলের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁর টেট পরীক্ষার সিট পড়েছে হুগলি উইমেনস কলেজে। তিনি ১১ ডিসেম্বর সেখানে পরীক্ষা দিতেও যাবেন। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ভুয়ো অ্যাডমিট কার্ডের সঙ্গে তাঁর কোন‌ও সম্পর্ক নেই বলেও জানান ওই পরীক্ষার্থী।

টেটের এই 'ভুয়ো' অ্যাডমিট কার্ডের বিষয়টি নজরে আসতেই বিজেপির (BJP) কয়েকজন নেত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তাদের অভিযোগ, রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে ভুয়ো অ্যাডমিট কার্ড বানিয়ে বাজারে ছেড়েছে বিজেপি। এই ঘটনায় বিজেপি নেত্রী কেয়া ঘোষ, শর্বরী সেনদের বিরুদ্ধে মগড়া থানায় অভিযোগ দায়ের করেন হুগলি জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী শিল্পী চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী।

এদিকে ভুয়ো অ্যাডমিট কার্ডের বিষয়টি সামনে আসায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। কেন তাঁরা এই অ্যাডমিট কার্ড ভাইরাল করলেন তার ব্যাখ্যা দিতে গিয়ে হুগলির বিজেপি নেত্রী শর্বরী সেন বলেন, "আমরা এটা তৈরি করিনি, সোশ্যাল মিডিয়ায় দেখে শেয়ার করেছি। এই সরকার নিজেই নিজের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে। তাই এমন অ্যাডমিট কার্ড দেখে প্রথমে মনে হয়েছিল এমনটা হতেও পারে।"

অভিষেকের সভার আগেই ভগবানপুরে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ! মৃত্যু ৩ জনের


```