Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বুড়ো শিবের গাজনকে কেন্দ্র করে রণক্ষেত্র বিষ্ণুপুর, তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: শিবের গাজন উৎসবকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটল বাঁকুড়ার বিষ্ণুপুরে। গাজন সন্ন্যাসীদের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন স্থানীয়রা। ঘটনার জেরে ভাঙচুর করা হলো তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

বুড়ো শিবের গাজনকে কেন্দ্র করে রণক্ষেত্র বিষ্ণুপুর, তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেষ আপডেট: 14 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শিবের গাজন উৎসবকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটল বাঁকুড়ার বিষ্ণুপুরে। গাজন সন্ন্যাসীদের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন স্থানীয়রা। ঘটনার জেরে ভাঙচুর করা হলো তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, তাঁর বাড়িতে বিজেপি ও আরএসএস কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার সূত্রপাত বুধবার ভোররাতে। বিষ্ণুপুরের বুড়ো শিবের গাজন উৎসব বহু পুরনো। প্রত্যেক বছর অসংখ্য মানুষ এই গাজন উৎসবে যোগ দেন। এই গাজনকে কেন্দ্র করেই বুধবার ভোররাত থেকে উত্তেজনা ছড়ায় বিষ্ণুপুরের মুটুকগঞ্জে। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে গাজন সন্ন্যাসীরা। কী কারণে এই বিবাদ, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকার বাসিন্দাদের দাবি, সংঘর্ষের আঁচ ছড়ায় আশপাশের এলাকাগুলিতেও। স্থানীয়দের বাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়। জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়। নলকূপ উপড়ে ফেলা হয় রাস্তায়। মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করেছে পুলিশ। গাজন সন্ন্যাসীরা তাঁদের উপর আক্রমণের অভিযোগে মুটুকগঞ্জ এলাকায় রাস্তা অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে অবরোধ তোলে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, গাজন সন্ন্যাসীদের সঙ্গে পুলিশ কথাবার্তা বলে অবরোধ তোলার পরেই তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর চালায় গাজন সন্ন্যাসীরা। প্রবীণ এই নেতার অভিযোগ, ‘‘গাজনকে হাতিয়ার করে বহিরাগত দুষ্কৃতীরা এসে আমার বাড়িতে হামলা চালিয়েছে। বোঝাই যাচ্ছে বিজেপি ও আরএসএস এদের উস্কে নিয়ে এসেছে। পুলিশ সব দেখেও চুপ করেছিল। আমি বাইরে বার হতেই ওরা পালায়।’’ সেই সঙ্গেই তাঁর দাবি, ‘‘আমার বাড়ি আক্রান্ত। আমি তো আর দরজায় খিল দিয়ে চুপচাপ বসে থাকতে পারি না। তাই বাইরে গিয়ে ওদের তাড়া করি। আমার ক্ষতি হতেই পারত। কিন্তু ওরা ভীরু আর কাপুরুষ, তাই আমাকে দেখেই পালিয়ে যায়।’’ ঘটনায় বিজেপির জড়িত থাকার অভিযোগ উড়িয়ে বিষ্ণুপুর বিজেপির প্রেসিডেন্ট স্বপন ঘোষ বলেছেন, ‘‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ভারত সরকার আজ ১৮টা রাজ্যে ক্ষমতায় থেকে দেখিয়ে দিয়েছে গণতন্ত্রের আমরা কখনও বিরোধিতা করি না। গাজনকে ঘিরে স্থানীয়দের সঙ্গে সন্ন্যাসীদের তর্কাতর্কি থেকে উত্তেজনা ছড়ায়। সেখানে বিজেপি, আরএসএসের ভূমিকা কোথায়?’’ স্বপন বাবুর কথায়, ‘‘কোথাও কোনও কিছু হলেই বিজেপির দিকে আঙুল তোলাটা সব রাজনৈতিক দলের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমরা কখনও কোনও বিরোধী দলের কর্মকাণ্ডে বাধা দিই না, এই ঘটনাতেও কাওকে প্ররোচনা দেওয়া হয়নি।’’

```