Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জ্যান্ত মানুষেরা ভোটার তালিকায় মৃত! বিজেপি করে বলেই নাকি ফ্যাসাদে বালুরঘাটের দুই বাসিন্দা

বিজেপিকে সমর্থন করার জন্যই ভোটার তালিকা থেকে একই গ্রামের দুই বাসিন্দার নাম কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

জ্যান্ত মানুষেরা ভোটার তালিকায় মৃত! বিজেপি করে বলেই নাকি ফ্যাসাদে বালুরঘাটের দুই বাসিন্দা

শেষ আপডেট: 29 December 2023 14:36

দ্য ওয়াল ব্যুরো, বালুরঘাট: দিব্যি খেয়ে-দেয়ে, ঘুরে বেড়াচ্ছেন। অথচ ভাটার তালিকায় তাঁরা মৃত! ফলে মিলছে না সরকারি সুযোগ সুবিধা। অভিযোগ, বিজেপিকে সমর্থন করার জন্যই ভোটার তালিকা থেকে তাঁদের নাম কেটে দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দুই বাসিন্দার সঙ্গে এমনই অবাক করা কাণ্ড ঘটেছে। 

বেঁচে থাকতেও নতুন ভোটার তালিকায় নাম উঠল না একই গ্রামের দু'জনের। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের জনতি গ্রামের বাসিন্দা শম্ভু চন্দ্র দাস এবং মলিনা সরকার ১৭ নম্বর নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের ১২৮ নম্বর বুথের ভোটার। অভিযোগ, তাঁদের ভোটার কার্ড রয়েছে। পুরনো ভোটার তালিকায় তাঁদের নামও রয়েছে। কিন্তু নতুন ভোটার তালিকায় নাম বাদ পড়েছে। অভিযোগ, মৃত হিসেবে চিহ্নিত করেই নাম দুটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে ক্ষুদ্ধ ওই গ্রামের দুই বাসিন্দা।

ইতিমধ্যে একাধিক জায়গায় নিজেদের অভিযোগের বিষয়ে জানিয়েছেন শম্ভু ও মলিনা। কিন্তু এখনও কোনও সুরাহা মেলেনি। বালুরঘাট বিডিও অফিস এবং নাজিরপুর পঞ্চায়েত সমিতিতে এবিষয়ে জানিয়েছেন তাঁরা। শুধুমাত্র বিজেপি করেন বলেই তাঁদের নতুন ভোটার তালিকায় বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ  উঠেছে।

ঘটনাটির প্রসঙ্গে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি প্রবীর মণ্ডল জানিয়েছেন, ''ওই দুই ব্যক্তি বিজেপিকে সমর্থন করেন বলেই ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।'' অন্যদিকে, এবিষয়ে তৃণমূল জেলা সহ সভাপতির বক্তব্য, ''বিজেপি বেছে বেছে নাম কাটার যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন। ভোটার তালিকা নির্বাচন কমিশন তৈরি করে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।'' যদিও বালুরঘাটের বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আপাতত ভোটার তালিকায় মৃতরা পুনরায় জীবিত হন কিনা সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা!


```