Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ড্রেনের উদ্বোধন নিয়েও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ঝাঁটা হাতে তেড়ে গেলেন গ্রামের মহিলারা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ড্রেনের কাজের উদ্বোধন (Drainage Inauguration) করা নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash)। গ্রামবাসীদের সামনেই হাতাহাতি শুরু করে উভয়পক্ষ। অবশেষে পঞ্চায়েত মেম্বারের স্বামীকে ঝাঁটা নিয়ে তাড়া করলেন গ

ড্রেনের উদ্বোধন নিয়েও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ঝাঁটা হাতে তেড়ে গেলেন গ্রামের মহিলারা

শেষ আপডেট: 12 May 2023 12:19

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ড্রেনের কাজের উদ্বোধন (Drainage Inauguration) করা নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash)। গ্রামবাসীদের সামনেই হাতাহাতি শুরু করে উভয়পক্ষ। অবশেষে পঞ্চায়েত মেম্বারের স্বামীকে ঝাঁটা নিয়ে তাড়া করলেন গ্রামের মহিলারা! শুক্রবার এমনই ঘটনা ঘটল মাখালগাছা গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামে।

ওই গ্রামের ৫৪ নম্বর বুথে জল নিকাশির সমস্যা রয়েছে। শুধু বর্ষায় নয়, শুকনো সময়ও জল জমে সেখানে। তাই দীর্ঘদিনের অভিযোগের পর গ্রামে ড্রেন তৈরির উদ্যোগ নেওয়া হয়। তার জন্য প্রশাসন থেকে ৭ লক্ষ ৯৮ হাজার টাকাও বরাদ্দ করা হয়েছে। গত ২৮ এপ্রিল কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই কাজ শুরু হয় সোমবার থেকে । সেদিনই কাজের উদ্বোধন করেন মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান। এরপর গত চারদিন ধরে ড্রেন তৈরির কাজ হয়েছে।

কিন্তু শুক্রবার কাজ বন্ধ করে দিতে যান পঞ্চায়েত মেম্বারের স্বামী শংকর মণ্ডল। বেশ কয়েকজনকে নিয়ে মাইক, চেয়ার ও টেবিল সহ তিনি পৌঁছে যান সেখানে। তিনি জানান, বিধায়ক রফিকুল ইসলামের উপস্থিতিতে নতুন করে ড্রেনের কাজের উদ্বোধন অনুষ্ঠান হবে। ততক্ষণ বন্ধ থাকবে নিকাশি নালা তৈরির কাজ। একথা শুনে তৃণমূলের অপর গোষ্ঠী সদস্যরা ক্ষেপে ওঠেন। শঙ্কর মণ্ডলের লোকজনের সঙ্গে তাদের হাতাহাতি শুরু হয়। তাই দেখে চুপ করে বসে থাকতে পারেননি গ্রামবাসীরাও। গ্রামের মহিলারা ঝাঁটা হাতে নিয়ে শঙ্কর ও তার দলবলের উপর চড়াও হন। একই সঙ্গে তাদের আনা চেয়ার, টেবিল মাইকও ভেঙে দেন। এতে পাঁচজন আহত হন।

হাসনাবাদ দুই ব্লকের সভাপতি সিকন্দার গাজি জানান, ‘এদিনের ঘটনার অভিযোগ আমার কাছে এসেছে। অনেকেই আছে যারা তৃণমূল সেজে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় স্তরে আলোচনা করতে হবে।‘

অনুব্রতর মেয়ে আরও দু’মাস জেল হেফাজত, গোটা গরমকাল তিহাড়েই কাটবে সুকন্যার


```