Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিজেপি-র ডাকা বনধে সব বন্ধ বসিরহাটে, গোটা মহকুমা থমথমে, জনজীবন প্রায় স্তব্ধ

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ঘটনায় থমথমে বসিরহাট। তার মধ্যেই বিজেপি-র ডাকা বনধ চলছে সকাল থেকে। চলছে না যানবাহন। সারা মহকুমা জুড়েই বন্ধ দোকানপাট। বাসন্তী হাইওয়েতে দু'একটি সরকারি বাস চললেও, সার্বিক জনজীবন স্তব্ধ। হাড়োয়া রোড স্টেশনে রেল অবরোধ

বিজেপি-র ডাকা বনধে সব বন্ধ বসিরহাটে, গোটা মহকুমা থমথমে, জনজীবন প্রায় স্তব্ধ

শেষ আপডেট: 9 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ঘটনায় থমথমে বসিরহাট। তার মধ্যেই বিজেপি-র ডাকা বনধ চলছে সকাল থেকে। চলছে না যানবাহন। সারা মহকুমা জুড়েই বন্ধ দোকানপাট। বাসন্তী হাইওয়েতে দু'একটি সরকারি বাস চললেও, সার্বিক জনজীবন স্তব্ধ। হাড়োয়া রোড স্টেশনে রেল অবরোধ করেন বিজেপি কর্মীরা। ফলে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। সকাল দশটা পর্যন্ত বনধ ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। শনিবার বিকেল থেকে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির ন্যাজাট। দু'দলই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। এখনও পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তৃণমূল এবং বিজেপি-র দাবি তাদের আরও কর্মী নিখোঁজ। বিজেপি নেতা মুকুল রায় দাবি করেছেন তাঁদের পাঁচ কর্মীকে খুন করেছে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাহিনী। ইতিমধ্যেই সারা বসিরহাট মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। ২০১৭ সালে বসিরহাট মহকুমার একধিক জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই সময়েও ইন্টারনেট বন্ধ করেছিল প্রশাসন। পুলিশ জানিয়েছে গুজব রুখতেই এই পদক্ষেপ। শনিবারের ঘটনা নিয়ে রবিবার দিনভর উত্তেজনা চলে। দুই কর্মীর মৃতদেহ নিয়ে বিজেপি নেতারা কলকাতায় আসতে গেলে মিনাখাঁ থানার সামনে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়দের আটকে দেয় পুলিশ। রাস্তায় সৎকার করবে বলে চিতা সাজাতে শুরু করে বিজেপি। পরে অবশ্য দেহ ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সন্দেশখালিতে। অন্যদিকে সন্দেশখালির ঘটনা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। নবান্নকে চিঠি দিয়েছে অমিত শাহের মন্ত্রক। পাল্টা চিঠি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও। সব মিলিয়ে ভোট পরবর্তী অশান্তিতে সরগরম বঙ্গ রাজনীতি।

```